Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

প্রয়াণ দিবসে বীরকন্যার প্রতি শ্রদ্ধা

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৪
প্রয়াণ দিবসে বীরকন্যার প্রতি শ্রদ্ধা

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ভাস্কর্ষে ফুলের শ্রদ্ধা

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪ তম প্রয়াণ বার্ষিকীতে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরের পাহাড়তলীতে বীরকন্যার আবক্ষ ভাস্কর্য ও ইউরোপিয়ান ক্লাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনগুলো।

দিনভর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ছাত্র ফ্রন্ট, শহীদ রুমি স্কয়ার, বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন বিপ্লবীকে স্মরণ করে। পুষ্পস্তবক অর্পণের পর বিকালে ইউরোপিয়ান ক্লাবের সামনে তাৎক্ষণিক এক সভা অনুষ্ঠিত হয়।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রীতিলতার অবদানের কথা স্মরণ করেন বক্তারা।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিক, পরিষদের অর্থ সম্পাদক তপন ভট্টাচার্য।

তারা বলেন, প্রীতিলতাদের মতো বিপ্লবীদের আত্মত্যাগ যুগে যুগে বাঙালির মুক্তি সংগ্রাম থেকে শুরু করে সকল প্রগতিশীল আন্দোলনে প্রেরণা জুগিয়েছে। কিন্তু বিপ্লবীদের স্মৃতিচিহ্নগুলো আমরা সংরক্ষণ করতে পারছি না।

পাহাড়তলী ইউরোপীয়ান ক্লাবকে শুধু নামেই জাদুঘর না রেখে বাস্তবে একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ হয়। এ সময় গুলিবিদ্ধ হন প্রীতিলতা। ধরা পড়ার ভয়ে তিনি নিজে সায়ানাইড পান করে আত্মহত্যা করেন।

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারপাহাড়তলীচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: