বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪ তম প্রয়াণ বার্ষিকীতে বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নগরের পাহাড়তলীতে বীরকন্যার আবক্ষ ভাস্কর্য ও ইউরোপিয়ান ক্লাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনগুলো।
দিনভর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), ছাত্র ফ্রন্ট, শহীদ রুমি স্কয়ার, বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন বিপ্লবীকে স্মরণ করে। পুষ্পস্তবক অর্পণের পর বিকালে ইউরোপিয়ান ক্লাবের সামনে তাৎক্ষণিক এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্যে প্রীতিলতার অবদানের কথা স্মরণ করে...