কুইজ ড্র করে গান শোনালেন কান্না

ছবি: আগামীর সময়
সবেমাত্র সমাজতত্ত্ব বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন। মেধাবী ছাত্রী পেয়েছেন ফার্স্ট ক্লাস। শিক্ষাজীবনের চাইতে তার বেশি দ্যুতি ছড়িয়েছে গানে। বাংলা গান, রবীন্দ্র, নজরুল, গজল ও হিন্দি গানে সমান পারদর্শী। নাম তার রাহিনাতুল জান্নাত কান্না। কক্সবাজারের কুতুবদিয়ার মেয়ে।
বাবা জিয়া উদ্দিনের হাতেই তার গানের পথচলা। স্কুল জীবন থেকেই গাইতে শুরু করেন। এখন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। অংশ নিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের প্রি ক্যাম্পে ২০২৩-এ। কান্নার সুরেলা ও স্নিগ্ধ কণ্ঠ সবার মন ভরিয়ে দেয়। এই শিল্পী শুধু গানই শোনান না, খেলাও দেখেন। আর্জেন্টিনা সমর্থক, মেসি তার ফেভারিট প্লেয়ার।
আজ শুক্রবার ‘পার্ল কনক্রিট ব্লক-আগামীর সময়’ বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কর্ণফুলী টাওয়ারের চট্টগ্রাম অফিসে অতিথি হয়ে এসেছেন।
এ ধরনের অনুষ্ঠানে থাকতে পেরে তিনি আনন্দিত। বললেন, ‘আগামীর সময়কে ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।’
এক প্রশ্নের জবাবে জানালেন, রাত জেগে মেসির খেলা দেখেন তিনি। এরপর ‘সুন্দর-সুবর্ণ-তারুণ্য-লাবণ্য’ গানের প্রথম কলি গেয়ে শুনালেন সবাইকে।
আজ এক সঙ্গে ৬জন বিজয়ীর হাতে মিয়াকো ব্র্যান্ডের আয়রন (ইস্ত্রি) পুরস্কার তুলে দেন এই গুণী শিল্পী। একই সঙ্গে ১০টি খেলার কুইজ ড্রয়ে পুরস্কার বিজয়ীদের নাম তোলেন।
বিজয়ীদের নাম
২৯ জুন : ব্রাজিল-জাপান ম্যাচে কুইজ বিজয়ী চকবাজারের মোহাম্মদ মনির।
৩০ জুন : ফ্রান্স-সুইডেন ম্যাচে কুইজ বিজয়ী জামালখানের সমু।
১ জুলাই : ইংল্যান্ড-কঙ্গো ম্যাচে কুইজ বিজয়ী চেরাগী পাহাড়ের আদর্শ।
২ জুলাই : স্পেন-অস্ট্রি ম্যাচে কুইজ বিজয়ী বেটারী গলির খোকন বড়ুয়া।
৩ জুলাই : আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কুইজ বিজয়ী বাকলিয়ার ত্বোহা আয়েশা।
৪ জুলাই : ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচে কুইজ বিজয়ী চেরাগী পাহাড়ের মৃদুল নাথ।
৫ জুলাই : ব্রাজিল-নরওয়ে ম্যাচে কুইজ বিজয়ী দক্ষিণ খুলশীর মোহাম্মদ ইমরান।
৬ জুলাই : স্পেন-পর্তুগাল ম্যাচে কুইজ বিজয়ী রহমতগঞ্জের জয়শ্রী চক্রবর্তী।
৭ জুলাই : আর্জেন্টিনা-মিসর ম্যাচে কুইজ বিজয়ী হালিশহরের আরিফুল হুদা।
৯ জুলাই : ফ্রান্স-মরক্কো (কোয়ার্টার ফাইনাল) ম্যাচে কুইজ বিজয়ী লালখান বাজারের মনিষা।




