সবেমাত্র সমাজতত্ত্ব বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেছেন। মেধাবী ছাত্রী পেয়েছেন ফার্স্ট ক্লাস। শিক্ষাজীবনের চাইতে তার বেশি দ্যুতি ছড়িয়েছে গানে। বাংলা গান, রবীন্দ্র, নজরুল, গজল ও হিন্দি গানে সমান পারদর্শী। নাম তার রাহিনাতুল জান্নাত কান্না। কক্সবাজারের কুতুবদিয়ার মেয়ে।
বাবা জিয়া উদ্দিনের হাতেই তার গানের পথচলা। স্কুল জীবন থেকেই গাইতে শুরু করেন। এখন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। অংশ নিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের প্রি ক্যাম্পে ২০২৩-এ। কান্নার সুরেলা ও স্নিগ্ধ কণ্ঠ সবার মন ভরিয়...