Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে মেলায় তথ্য বাংলা কিউআরে দিনে ৩৭ হাজার লেনদেন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৪:২১
চট্টগ্রামে মেলায় তথ্য বাংলা কিউআরে দিনে ৩৭ হাজার লেনদেন

ছবি: আগামীর সময়

নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়াতে ‌‌‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহার বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। জুলাই শুরু থেকে এই প্রক্রিয়ায় লেনদেন শুরু হয়েছে। এখন ৩৭ হাজার লেনদেন হচ্ছে বাংলা কিউআর ব্যবহার করে। যাতে লেনদেনের পরিমান দিনে ১২ কোটি টাকা। সারাদেশে এখন গ্রাহক ১০ লাখের বেশি। প্রতিদিন এই গ্রাহক বাড়ছে।

‘বাংলা কিউআর’ লেনদেন বাড়াতে দেশজুড়ে প্রচার কাজের অংশ হিসেবে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সামনে মঙ্গলবার সকালে এক মেলার আয়োজন হয়েছে। সেখানে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংক চট্টগ্রামে যৌথভাবে ‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ মেলায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া।

তিনি জানালেন, ক্যাশলেস বাংলাদেশ গড়ে তুলতে ১ জুলাই থেকে এক দেশ এক কিউআর হিসেবে সর্বত্র বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। লেনদেন ব্যবস্থাকে সহজ ও নিরাপদ করতে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল এই পেমেন্ট ব্যবস্থা কার্যকর করেছে। যেকোন ব্যাংকের অ্যাপ এবং মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে বাংলা কিউআরে পেমেন্ট করা যাচ্ছে। অতিক্ষুদ্র দোকান থেকে বৃহৎ পরিসরের শপিংমলে এই বাংলা কিউআর কার্যকর রয়েছে।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান জানান, ক্যাশলেস ইকোসিস্টেম শুধু পেমেন্ট সিস্টেমের আধুুনিকায়ন নয়, বরং এটি আর্থিক অন্তর্ভূক্তি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহীতার মূল ভিত্তি। বাংলা কিউআরের প্রচলন লেনদেন ব্যবস্থাকে সহজ, স্বচ্ছ ও নিরাপদ করেছে। এনআরবিসি ব্যাংক দেশব্যাপী বিস্তৃত শাখা ও উপশাখাার মাধ্যমে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে বাংলা কিউআর ব্যবহারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায় করছে। এছাড়া ক্ষুদ্র থেকে বৃহৎ সবধরনের মার্চেন্টদের সর্বনিম্ম খরচে বাংলা কিউআর সরবরাহ করছে।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক স্বরুপ কুমার চৌধুরী, মাহবুবুল আলম, মো. নুরুল আলম, ইয়াসমিন রহমান বুলা, অতিরিক্ত পরিচালক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. শাহীন হাওলাদার বক্তব্য দেন।

মেলা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলা স্থলে স্থাপিত বিভিন্ন স্টলে অংশ নেওয়া ক্ষুদ্র মার্চেন্টরা তাদের বিক্রির পেমেন্ট বাংলা কিউআরে গ্রহণ করেন। এ ছাড়া মেলায় উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় আগত অতিথি ও ক্ষুদ্র মার্চেন্টরা বক্তব্য রাখেন।

চট্টগ্রামবাংলা কিউআর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার