Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বান্দরবানে পানিবন্দি ১২২ পরিবারকে উদ্ধার করল বিজিবি

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৭:৪৬
বান্দরবানে পানিবন্দি ১২২ পরিবারকে উদ্ধার করল বিজিবি

বান্দরবানের পানিবন্দি ১২২ পরিবারকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছে বিজিবি। ছবি: আগামীর সময়

ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় পানিবন্দি হওয়া বান্দরবানের ১২২টি পরিবারকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

আজ শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলা সদরের পার্শ্ববর্তী ক্রাইক্ষ্যংপাড়া এলাকায় বন্যা ও পাহাড়ধসে বহু পরিবার পানিবন্দি ও গৃহহীন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে বিজিবি সদস্যরা উদ্ধার অভিযান চালান। উদ্ধার করা ১২২টি পরিবারকে শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়ের ব্যবস্থা করা হয়।

উদ্ধারের পাশাপাশি দুর্গতদের জন্য খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় বাহিনীটি সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে। বন্যা, পাহাড়ধসসহ যেকোনো দুর্যোগে উদ্ধার অভিযান, নিরাপদ আশ্রয় নিশ্চিত এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দুর্যোগবিজিবিবান্দরবানআশ্রয়কেন্দ্রপানিবন্দি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: