Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

দেশের বৃহত্তম শুঁটকি কেন্দ্রে এবার উৎপাদন অর্ধেকে নেমে এলো

ইমরান হোসাইন, কক্সবাজার
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৮:৩৭
দেশের বৃহত্তম শুঁটকি কেন্দ্রে এবার উৎপাদন অর্ধেকে নেমে এলো

ছবি: আগামীর সময়

জ্যৈষ্ঠের খরতাপে এখনো উত্তপ্ত কক্সবাজার উপকূল। আকাশজুড়ে তীব্র রোদের দাপট, মাঝে মাঝে কালবৈশাখীর আভাস মিললেও ভারী বৃষ্টির দেখা নেই। শুঁটকি উৎপাদনের জন্য এমন আবহাওয়া আদর্শ হলেও দেশের বৃহত্তম শুঁটকি উৎপাদন কেন্দ্র কক্সবাজারের নাজিরারটেকে এবার দেখা যায়নি সেই চিরচেনা কর্মচাঞ্চল্য।

নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলা সদ্যসমাপ্ত শুঁটকি মৌসুম শেষ হয়েছে হতাশা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে। মৌসুম শেষে হিসাব কষে দেখা গেছে, একসময় প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার বাণিজ্য ঘিরে আবর্তিত হওয়া এই শিল্প এবার সঙ্কুচিত হয়ে নেমে এসেছে ২০০ কোটির নিচে। সামুদ্রিক মাছের তীব্র সংকটে উৎপাদন হ্রাস এবং কাঁচামালের অভাবে কার্যত অর্ধেকে নেমে এসেছে শুঁটকি ব্যবসার আকার।

কক্সবাজার শহরের নাজিরারটেক শুঁটকি পল্লীতে এখন অধিকাংশ মাচাই খালি পড়ে আছে। ব্যবসায়ী ও শ্রমিকদের ভাষ্য, পুরো মৌসুমজুড়েই কাঁচা মাছের সংকট উৎপাদনে বড় ধাক্কা দিয়েছে।

মৌসুমের শেষভাগে সরেজমিনে দেখা যায়, প্রায় ৭০০ শুঁটকি মহালের মধ্যে অন্তত ৬০০টিই কার্যত অচল হয়ে পড়ে। পর্যাপ্ত রোদ, শ্রমিক এবং অবকাঠামো থাকলেও মাছের অভাবে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছেন অধিকাংশ ব্যবসায়ী।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বললেন, ‘মাছ শুকানোর আধুনিক প্রযুক্তি, উন্নত স্টোরেজ ব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, পরিবেশবান্ধব মাছ আহরণ এবং শ্রমিক সুরক্ষা নিশ্চিত না হলে আগামী বছরগুলোতে সংকট আরও গভীর হবে।’

কক্সবাজার সামুদ্রিক শুঁটকি উৎপাদন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানালেন, ‘মৌসুম শেষ হয়েছে, মাচাগুলো প্রায় খালি পড়ে আছে।’

এক যুগের বেশি সময় ধরে শুঁটকি শিল্পে কাজ করা শ্রমিক মোহাম্মদ শাহাবুদ্দিন বললেন, ‘রোদ ছিল, শ্রমিক ছিল, মাচা ছিল—কিন্তু মাছ ছিল না। মাছ না থাকলে শুঁটকি হবে কীভাবে?’

নাজিরারটেকের শুঁটকি শিল্পে নারী শ্রমিকদের অংশগ্রহণ দীর্ঘদিনের। মাছ পরিষ্কার, বাছাই, শুকানোর মাচায় সাজানো এবং প্রক্রিয়াজাতকরণের বড় অংশজুড়েই রয়েছে তাদের অবদান। কিন্তু কাজ কমে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারাই।

শ্রমিক আয়েশা বেগম বললেন, ‘আগে প্রায় প্রতিদিন কাজ পাইতাম। এখন অনেক দিন বসে থাকতে হয়। আয় না থাকলে সংসার চলবে কীভাবে?’

মৌসুমের বিভিন্ন সময়ে অন্তত ৪০ হাজার শ্রমিক আংশিক বা পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছেন। এদের বড় অংশই নারী এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত উপকূলীয় পরিবারের সদস্য।

জেলেদের দাবি, সাম্প্রতিক সময়ে সাগরে জেলিফিশের আধিক্যও মাছের স্বাভাবিক উপস্থিতি কমিয়ে দিয়েছে। ফলে অনেক ট্রলারকে খালি হাতে ফিরতে হয়েছে।

কুতুবদিয়ার জেলে আবুল হাসান জানালেন, মার্চ-এপ্রিল জ্বালানি তেলের সংকটের কারণে গভীর সমুদ্রে মাছ ধরা ব্যাহত হয়েছে। যে কয়েকটি ট্রলার সাগরে যেতে পেরেছে, সেগুলোও প্রত্যাশিত মাছ পায়নি।

উৎপাদন কমে যাওয়ায় স্থানীয় বাজারে শুঁটকির সরবরাহও কমেছে। ফলে গত মৌসুমে বিভিন্ন প্রজাতির শুঁটকির দাম কেজিপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে বর্তমানে লইট্টা, ছুরি, রূপচাঁদা, কোরালসহ বিভিন্ন প্রজাতির শুঁটকির দাম আগের বছরের তুলনামূলক বেশি।

কক্সবাজারের শুঁটকি দেশীয় বাজার ছাড়াও হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হয়।

শুঁটকিউৎপাদন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে