Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণেই ঈদের আনন্দ বাবুর
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ২১:৫৮
ক্লাবে ঢুকে মাতলামি, বিএনপি নেতা গ্রেপ্তার

ক্লাবে ঢুকে মাতলামি করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকস— সংগৃহীত

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকস গ্রেপ্তার হয়েছেন। মদ্যপ অবস্থায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবে ঢুকে বিশৃঙ্খলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন আগামীর সময়কে জানালেন, গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর আসকার দিঘীর পাড় এস এস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাহেদ বকসকে আদালতে পাঠানো হয়েছিল বলে জানালেন পুলিশ পরিদর্শক ইকবাল।

আরও পড়ুন

নারীর পেটে মিলল সাড়ে ৬ কেজির বিরল টিউমার

০৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাহেদ বকস যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ডা. শাহাদাত হোসেন ও আবুল হাশেম বক্করের নেতৃত্বাধীন চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটিতে না থাকলেও তিনি দলটির রাজনীতিতে সক্রিয় আছেন। নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার ঘোষণা দিয়ে পোস্টার-ব্যানারও লাগিয়েছেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাহেদ বকস উচ্চস্বরে গালিগালাজ করতে করতে একটি কক্ষের দরজায় বারবার লাথি দিচ্ছিলেন। এ সময় তার আচরণ ছিল অসংলগ্ন। হাতে ছিল ‘মদের গ্লাস’। একাধিক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে ঘটনাটি শুক্রবার গভীর রাতে ফ্রেন্ডস ক্লাবের ভেতরে ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে কী কারণে সাহেদ বকসকে গ্রেপ্তার করা হয়েছে সেটা জানাতে অপারগতা জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর।

চট্টগ্রামবিএনপি নেতা গ্রেপ্তারক্লাবে ঢুকে মাতলামি
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    advertiseadvertise