চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ বকস গ্রেপ্তার হয়েছেন। মদ্যপ অবস্থায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ক্লাবে ঢুকে বিশৃঙ্খলা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন আগামীর সময়কে জানালেন, গতকাল শুক্রবার গভীর রাতে নগরীর আসকার দিঘীর পাড় এস এস খালেদ রোডে ফ্রেন্ডস ক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।মাদকদ...