Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘মেঘের কোলে রোদ হেসেছে’

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১৭:২০
‘মেঘের কোলে রোদ হেসেছে’

ছবি: আগামীর সময়

চট্টগ্রামে আকাশের কান্না থেমেছে আট দিন পর। কখনো অঝোর ধারায় আবার মাঝারি কিংবা গুঁড়ি গুঁড়ি ইলশে বৃষ্টি। আকাশ ভার করা মেঘে ঢাকা বৃষ্টিতে মন কখনো উদাস হয়েছে। রোমাঞ্চিত করেছে বিষণ্ন মনকেও। জলাবদ্ধতায় ভোগান্তি-দুর্ভোগও কম সইতে হয়নি এ কয়দিন। সকাল, দুপুর, বিকাল ও রাতে সমানতালে বৃষ্টি নেমেছে। আজ দুপুরের পর থেকে মেঘে ঢাকা আকাশ রূপ নিয়েছে নীল আকাশে। যেন ঝলমলে এক ফালি মিষ্টি রোদ বলছে— ‘মেঘের কোলে রোদ হেসেছে’।

৪ জুলাই সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে শেষবারের মতো আলো দেখিয়ে মেঘের আড়ালে হারিয়ে গিয়েছিল সূর্য। পরদিন সকাল ৫টা ১৩ মিনিটে সূর্যোদয় হয়; কিন্তু চট্টগ্রামের আকাশ মেঘলা ও ভারী বৃষ্টি থাকায় একটানা প্রায় ১৯৮ ঘণ্টা ধূসর মেঘ আর অবিরাম বৃষ্টির চাদরে ঢাকা ছিল নগরের আকাশ। এই আট দিনে আকাশ থেকে ঝরেছে ১ হাজার ৪৫৯ মিলিমিটার বৃষ্টি। ভেসে গেছে ঘরবাড়ি। ডুবেছে জনপদ। অকাল মৃত্যু হয়েছে মানুষের।

আরও পড়ুন

বানভাসি মানুষের দুর্ভোগের আরেক উপদ্রব ‘বিষধর সাপ’

১৩ জুলাই ২০২৬

শীতল আবহাওয়ার পর রোদের উত্তাপ এখন গায়ে লাগছে। জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। মানুষের স্বতঃস্ফূর্ত চলাচল রাস্তাঘাটে। তবে অতিবৃষ্টির ছোঁয়া লেগে আছে রাস্তার কার্পেটিংয়ে। খানাখন্দকে ভরা রাস্তায় চলাচলের সময় শরীর-মন উভয় কেঁপে দিয়ে ওঠে। আবার রাস্তা মেরামতের কাজে কিছু কিছু এলাকায় সক্রিয় আছে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা।

পতেঙ্গার প্রধান আবহাওয়া কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভূঁইয়া বলেছেন, ‘আপাতত ভারী বৃষ্টিপাতের প্রবণতা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।’

এ রিপোর্ট লিখতে লিখতে কড়া রোদের মধ্যে আকাশ আবার হঠাৎ মেঘে ঢাকা পড়ে। এই বুঝি বৃষ্টি নামল। প্রকৃতির খেয়াল প্রকৃতির মতোই যেন অপ্রত্যাশিত।

চট্টগ্রামআকাশজলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি