Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

তিন ছাত্রের মৃত্যুর পর চুয়েটে পুকুরে নামা বন্ধ

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৩:৫৮
তিন ছাত্রের মৃত্যুর পর চুয়েটে পুকুরে নামা বন্ধ

দুই সপ্তাহে তিন ছাত্রের মৃত্যুর পর পুকুরে নামায় নিষেধাজ্ঞা দিয়েছে চুয়েট প্রশাসন। ছবি: আগামীর সময়

একই পুকুরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুতে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা থেকে পুকুরটিতে শিক্ষার্থীদের প্রবেশ ও গোসল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে চুয়েট প্রশাসন।

পুকুরের সব ঘাটে দেওয়া হয়েছে টিনের বেড়া। তাতে সাঁটানো হয়েছে ‘পুকুরে নামা নিষেধ’— লেখা স্টিকার। পুকুরের পানি সেচে কমিয়ে ফেলার সিদ্ধান্তও হয়েছে। শিক্ষার্থীরা কোনোভাবেই যেন পুকুরে না নামে, সে বিষয়ে জারি হয়েছে সতর্কতা।

চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলের কাছে ওই পুকুরে ডুবে প্রাণ হারান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র চমক দত্ত এবং ইলেক্ট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের একই বর্ষের ছাত্র শান্ত দেব। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

চুয়েটে পুকুরে ডুবে মারা যাওয়া চমক ও শান্ত


কয়েক দিন আগেই একসঙ্গে ট্রেনে চড়ে ক্যাম্পাসে ফিরেছিলেন দুই বন্ধু। দুজনের বাড়িই মৌলভীবাজারের পাশাপাশি গ্রামে। ভবিষ্যৎ নিয়ে তাদের ছিল নানা স্বপ্ন। বুধবার দুপুরে চুয়েটের পুকুরে গোসলে নেমে থেমে গেল দুই বন্ধুর জীবন।

মাত্র দুই সপ্তাহ আগে একই পুকুরে ডুবে প্রাণ হারিয়েছিলেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহা।

এসব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ক্ষোভ ও সমালোচনা আরও তীব্র হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও পুকুরটি দ্রুত সেচে পানি শুকিয়ে ফেলা, জলাশয়টির স্থায়ী নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।

চুয়েটক্যাম্পাসডুবে মৃত্যুপুকুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ