Agamir Somoy E-Paper
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মানুষের সেবায় মহেববুলের ৫৪ বছর
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ডুবে-মৃত্যু

মৃত শিশুদের সুরতহালে হামলার শিকার দুই পুলিশ, পরে প্রত্যাহার
মৃত শিশুদের সুরতহালে হামলার শিকার দুই পুলিশ, পরে প্রত্যাহার
নাটোরের গুরুদাসপুরে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার দুই শিশুর সুরতহালে গিয়ে হামলার শিকার হয়েছেন থানা পুলিশের এসআই ও এক কনস্টেবল। ‘দায়িত্ব অবহেলার’ কারণ দেখিয়ে পরে তাদের প্রত্যাহার করা হয়েছে।তারা হলেন, গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ও কনস্টেবল মো. রাকিব।গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ওয়াবদা বাজারে এই ঘটনা ঘটে। এর আগে বিকালে এলাকার নন্দকুজা নদী থেকে উদ্ধার করা হয় ফারহান ইসলাম (৭) ও লাম হোসেনের (৮) মরদেহ। ফারহান ওই এলাকার ফজলুর রহমানের ছেলে ও...
সারা দেশ•২ ঘণ্টা আগে
সাগরে ভেসে গেল বন্ধু, ‘ভয়ে’ গোপন করে গ্রেপ্তার ৪ কিশোর
সাগরে ভেসে গেল বন্ধু, ‘ভয়ে’ গোপন করে গ্রেপ্তার ৪ কিশোর
বাসায় না জানিয়ে সৈকতে বেড়াতে যায় কিশোর বয়সী পাঁচ বন্ধু। একজন ভেসে যায় স্রোতে। বাড়ি ফিরে ‘ভয়ে’ বিষয়টি কাউকে জানায়নি অন্য বন্ধুরা। ওদিকে, নিখোঁজ ছেলে সন্ধানে পাগলপ্রায় পরিবার। পরে ফেসবুকে পুলিশের দেওয়া ছবি দেখে মর্গে গিয়ে খুঁজে পায় নিথর সন্তানকে।চট্টগ্রাম নগরীর এই ঘটনায় মৃত সায়েদ মুনিফ আহমেদ শানের চার বন্ধুকে গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানালেন এসব তথ্য।তিনি বললেন, গত শনিবার বিকালে কোচিং সেন্টার থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে ...
চট্টগ্রাম•৮ দিন আগে
তিন ছাত্রের মৃত্যুর পর চুয়েটে পুকুরে নামা বন্ধ
তিন ছাত্রের মৃত্যুর পর চুয়েটে পুকুরে নামা বন্ধ
একই পুকুরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে তিন শিক্ষার্থীর মৃত্যুতে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যা থেকে পুকুরটিতে শিক্ষার্থীদের প্রবেশ ও গোসল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে চুয়েট প্রশাসন। পুকুরের সব ঘাটে দেওয়া হয়েছে টিনের বেড়া। তাতে সাঁটানো হয়েছে ‘পুকুরে নামা নিষেধ’— লেখা স্টিকার। পুকুরের পানি সেচে কমিয়ে ফেলার সিদ্ধান্তও হয়েছে। শিক্ষার্থীরা কোনোভাবেই যেন পুকুরে না নামে, সে বিষয়ে জারি হয়েছে সতর্কতা। চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলের কাছে...
চট্টগ্রাম•১৩ দিন আগে
দৌলতপুরে পদ্মার পাড় ধসে স্রোতে ভাসল ৫ বছরের শিশু
দৌলতপুরে পদ্মার পাড় ধসে স্রোতে ভাসল ৫ বছরের শিশু
কুষ্টিয়ার দৌলতপুরে পাড় ধসে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছে নূরিয়া খাতুন নামে পাঁচ বছরের এক শিশু। নদী থেকে উদ্ধার করা হয়েছে আরেক শিশু জামিলা খাতুনকে। আজ বুধবার দুপুরে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নূরিয়া ভূরকাপাড়া এলাকার আশিক শেখের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ভূরকাপাড়া এলাকায় পদ্মার ভাঙন ঠেকাতে চলছিল জিও ব্যাগ ফেলার কাজ। এ সময় নূরিয়া ও জামিলা নদীর পাড়ে বসে খেলছিল। হঠাৎ পাড় ধসে পড়লে জিও ব্যাগসহ তলিয়ে যায় দুই শিশু। জামিলা সা...
সারা দেশ•২১ দিন আগে
শীতলক্ষ্যায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
শীতলক্ষ্যায় বন্ধুদের সঙ্গে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু
ছুটির দিনে বন্ধুদের নিয়ে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে প্রাণ হারাল দুই মাদ্রাসাছাত্র। একদল শিশু-কিশোরের উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে-বিষাদে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর এলাকার চরসিন্দুর ব্রিজের কাছে আজ বেলা ১১টার দিকে ঘটে যায় এই ঘটনা।মৃত দুই শিশু হলো, কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আতাউর শেখের ছেলে লাবিবুল আল হাসান (১০) ও কাপাসিয়া উপজেলার দড়িনাসেরা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে রায়হান ইসলাম রাব্বি (১২)। দুজনই স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। এসব নিশ্চিত...
সারা দেশ•এক মাস আগে
লাল শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের
লাল শাপলা তুলতে গিয়ে বিলে ডুবে প্রাণ গেল কলেজছাত্রের
বরিশালে শাপলা তুলতে গিয়ে সাতলা বিলে ডুবে রাকিবুল ইসলাম (২২) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উজিরপুর উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত রাকিবুল উপজেলার জলাবাড়ি ইউনিয়নের মাদ্রা গ্রামের আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।স্থানীয়রা জানিয়েছেন, গত রবিবার রাত ৩ টার দিকে নেছারাবাদ থেকে ৩০ জন স্কুল ও কলেজছাত্র সাতলা বিলে ঘুরতে যান। জনতা বাজার এলাকায় ট্রলার রেখে তিনটি নৌকায়...
সারা দেশ•এক মাস আগে
ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে পারলেও স্রোতের টানে তলিয়ে গেলেন বাবা
ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে পারলেও স্রোতের টানে তলিয়ে গেলেন বাবা
হাওরের পানিতে ডুবে যাচ্ছিল ছোট্ট মেয়ে। এক মুহূর্ত দেরি না করে ঝাঁপ দেন বাবা। মেয়ে বেঁচে ফিরলেও প্রাণ দিয়ে শেষ পর্যন্ত বাবার ভালোবাসারই প্রমাণ রেখে গেলেন তিনি। তার এই আত্মত্যাগে শোকে স্তব্ধ পরিবার ও স্বজনরা।গতকাল শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওরসংলগ্ন মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ এলাকায়।মারা যাওয়া ৪২ বছরের মো. বাছির উদ্দিন মিলন সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার মো. আবু বক্কর মাস্টারের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট হিসেবে ক...
সারা দেশ•এক মাস আগে
সেরা ডুবুরি সাদিকের ডুবে মৃত্যু তদন্তে কমিটি
সেরা ডুবুরি সাদিকের ডুবে মৃত্যু তদন্তে কমিটি
ফায়ার সার্ভিসের সেরা ডুবুরি পদক পাওয়া মো. সাদিকের পানিতে ডুবে মৃত্যু খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে বাহিনীটি। ফায়ার সার্ভিস ঢাকার উপপরিচালক সালেহউদ্দিন আহমদের নেতৃত্বে গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানালেন এসব তথ্য। মরদেহের ময়নাতদন্ত হয়েছে জানিয়ে তিনি বলেছেন, ‘ময়নাতদন্ত শেষে গোয়ালনন্দ বাজারের কুমরাকান্দি গ্রামে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা...
সারা দেশ•এক মাস আগে
সেরা ডুবুরির ডুবে মৃত্যু কীভাবে- প্রশ্ন পরিবারের
সেরা ডুবুরির ডুবে মৃত্যু কীভাবে- প্রশ্ন পরিবারের
কৃতি সন্তানের মৃত্যুর খবরে পাগলপ্রায় লিলি বেগম। ছেলের অর্জন করা রাষ্ট্রীয় পদক বুকে আগলে করছেন বিলাপ। মানতে পারছেন না, সেরা ডুবুরির পদক ঘরে আনা ছেলে পানিতেই হারিয়েছেন প্রাণ। ‘আমার বুকের ধন, আমার চোখের মণি, তুই আর কোনোদিন মা বলে ডাকবি না...’- আহাজারি সাদিক হোসেন শুভর মায়ের।রাজবাড়ির ছেলে সাদিক (২৬) কাজ করতেন নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনে। সেরা ডুবুরি হিসেবে গত বছরই পেয়েছিলেন ফায়ার সার্ভিসের রাষ্ট্রীয় পদক। গত মাসে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লেকে ডুবে যাওয়া তিনজনের মরদেহ উদ্ধারে ছিল...
সারা দেশ•এক মাস আগে
৫ বছরের ভাইকে উদ্ধারে পুকুরে ৮ বছরের বোন, বাঁচল না কেউ
৫ বছরের ভাইকে উদ্ধারে পুকুরে ৮ বছরের বোন, বাঁচল না কেউ
বাবার বেগুন ক্ষেত দেখতে গিয়েছিল দুই ভাই-বোন। বাড়ি ফেরার পথে পাশের পুকুরে পড়ে যায় ভাই। তাকে বাঁচাতে ঝাঁপ দেয় বড় বোন। দুজনই তলিয়ে যায় পুকুরে। ঘটনাটি ময়মনসিংহের নান্দাইলের চরবেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামের।মৃত শিশুরা হলো, শরীফা খাতুন (৮) ও মাহমুদুল হাসান (৫)। তারা চরলক্ষ্মীদিয়া বালুচর গ্রামের শমশের আলীর সন্তান। নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম এসব নিশ্চিত করেছেন।স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বললেন, ‘ভাইকে বাঁচাতে গিয়েই মেয়েটি পানিতে ঝাঁপ দ...
সারা দেশ•এক মাস আগে
খালে গোসলে নেমে মাদ্রাসার চার শিশুশিক্ষার্থীর মৃত্যু
খালে গোসলে নেমে মাদ্রাসার চার শিশুশিক্ষার্থীর মৃত্যু
নরসিংদীর রায়পুরায় খালে গোসলে নেমে চার শিশু প্রাণ হারিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাণ হারানো শিশুরা হলো, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮) এবং বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা পড়ত বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসায়।এসব নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি নাজমুল হাসান। স্বজনরা জানান, মাদ্রাসায় ক্লাসের বিরতিতে একসঙ্গে ছয়জন পাশের একটি খালে গোসলে ন...
সারা দেশ•এক মাস আগে
সাতকানিয়ায় শিশুর মৃত্যু, আনোয়ারায় ভেসে এল লাশ
সাতকানিয়ায় শিশুর মৃত্যু, আনোয়ারায় ভেসে এল লাশ
বন্যাকবলিত চট্টগ্রামের সাতকানিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আনোয়ারায় পানিতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ উদ্ধার হয়েছে।গতকাল শুক্রবার রাতে সাতকানিয়া পৌরসভার দক্ষিণ রূপকানিয়া গ্রামে দুই বছর বয়সী ইসমাইল হোসেন পানিতে ডুবে মারা যান।স্থানীয়দের বরাতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানালেন, সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে জমে থাকা বন্যার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে পানি থেকে তুলে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া...
চট্টগ্রাম•এক মাস আগে
চট্টগ্রামে পানিতে তলিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ তরুণ
চট্টগ্রামে পানিতে তলিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ তরুণ
প্রবল বর্ষণের মধ্যে চট্টগ্রামের রাউজানে এক শিশু ও বোয়ালখালীতে এক তরুণ পানিতে তলিয়ে গেছে। শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তরুণের সন্ধানে নেমেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম জানালেন, তিন বছর বয়সী শিশু মোহাম্মদ মোস্তাকিম উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ পারভেজের ছেলে। বুধবার সন্ধ্যায় বাড়ির অদূরে সড়কের পাশে নালায় পড়ে স্রোতে তলিয়ে যায় শিশুটি। লোকজন উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা...
চট্টগ্রাম•২ মাস আগে
বৃষ্টিতে গর্তে পানি, ডুবে শিশুর মৃত্যু
বৃষ্টিতে গর্তে পানি, ডুবে শিশুর মৃত্যু
কক্সবাজারের মহেশখালীতে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে দেড় বছরের শিশু রুমাইসা খানম। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসব জানিয়েছেন মহেশখালী থানার ওসি মো. আব্দুস সুলতান। রুমাইসার মামা মো. এমরান জানিয়েছেন, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির কারণে বাড়ির আশপাশের বিভিন্ন গর্তে পানি জমে ছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘরের সবার অগোচরে বাইরে খেলতে বের হয় শিশুটি। পড়ে যায় পানিভর্তি একটি গর্তে। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে নেয় ক...
সারা দেশ•২ মাস আগে