Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে কমেছে বেশিরভাগ সবজির দাম

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৩:২৮
চট্টগ্রামে কমেছে বেশিরভাগ সবজির দাম

চট্টগ্রামের বাজারে বমেছে সবজির দাম

চট্টগ্রামের কাঁচাবাজারে গত ১৫ দিনের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বন্যায় স্থানীয়ভাবে সবজির ব্যাপক ক্ষতি হলেও দেশের বিভিন্ন জেলা ও পার্বত্য অঞ্চল থেকে সরবরাহ বাড়ায় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

আজ রবিবার নগরের হালিশহর, কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি।

বর্তমানে বাজারে পটল, ঢেঁড়শ, কাকরোল, করলা ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, লাউ ও ধুন্দল ৮০ টাকা এবং পেঁপে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকা কেজি দরে। শীতের আগাম সবজি শিম ১৮০ থেকে ২০০ টাকা এবং ফুলকপি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। বরবটির দাম ১০০ থেকে ১১০ টাকা থেকে কমে ৮০ থেকে ৯০ টাকা এবং গাজর ১২০ টাকা থেকে কমে ১০০ টাকা কেজি হয়েছে। কচুর ছড়ার দামও ৮০ টাকা থেকে কমে ৭০ টাকা হয়েছে।


আরও পড়ুন

সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস

২৯ আগস্ট ২০২৬


কাজীর দেউড়ি বাজারের ক্রেতা আফরিন জানিয়েছেন, আগের তুলনায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। ৬০ থেকে ৮০ টাকার মধ্যে অনেক সবজি পাওয়া যাচ্ছে। তবে কিছু সবজির দাম এখনো বাড়তি।

বিক্রেতা নুর হোসেনের ভাষ্য, ‘বন্যার ক্ষতি কাটিয়ে দেশের বিভিন্ন জেলা ও পার্বত্যাঞ্চল থেকে সবজির সরবরাহ বেড়েছে। এতে কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর সরবরাহ এখনো তুলনামূলক কম।’

চট্টগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মারমা জানালেন, ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন উপজেলায় ৫ হাজার ৯০৭ হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪৩ হাজার ৫০ টন সবজি উৎপাদন নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ কোটি ১০ লাখ টাকা। এরই মধ্যে ১৫ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।

তার ভাষ্য, ‘চট্টগ্রামের বাজার পুরোপুরি স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল নয়। দেশের বিভিন্ন জেলা থেকেও নিয়মিত বিপুল পরিমাণ সবজি চট্টগ্রামে আসে। ফলে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও বাইরের সরবরাহের কারণে বাজারে সবজির সংকট তৈরি হয়নি।’

চট্টগামবাজারসবজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপে বিধিনিষেধ, ট্রাম্পের নতুন পদক্ষেপে কী বদলাবে?

    ২৯ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    হিমবাহ ধসে তৈরি হ্রদে কমছে পানি, আপাতত কাটছে বন্যার শঙ্কা

    ২৯ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    উন্নয়নের ডিনামাইটে ক্ষতবিক্ষত হিমালয়

    ২৯ আগস্ট ২০২৬, ২০:৩৫

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    সানরাইজিং ইন্ডাস্ট্রিতে নজর ভারতের

    ৩০ আগস্ট ২০২৬, ০৫:৪৪

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ব্যাটিং দক্ষতা বাড়াতেও চাই সুনির্দিষ্ট পরিকল্পনা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:৫৭

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    হিমালয় এক চিরন্তন রহস্য আদিম অনিশ্চয়তা

    ৩০ আগস্ট ২০২৬, ০৪:১৯

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    কয়েকটি নির্দিষ্ট রুটে যেন সীমাবদ্ধ না থাকে

    ৩০ আগস্ট ২০২৬, ০৩:২০

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, বিভিন্ন অঞ্চলে হতে পারে বৃষ্টি

    ৩০ আগস্ট ২০২৬, ০৮:১১

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    পশুপাখি, পথিক সবার জন্য গাছের ফল

    ৩০ আগস্ট ২০২৬, ০২:৫৮

    advertiseadvertise