চট্টগ্রামের কাঁচাবাজারে গত ১৫ দিনের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বন্যায় স্থানীয়ভাবে সবজির ব্যাপক ক্ষতি হলেও দেশের বিভিন্ন জেলা ও পার্বত্য অঞ্চল থেকে সরবরাহ বাড়ায় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।আজ রবিবার নগরের হালিশহর, কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি।বর্তমানে বাজারে পটল, ঢেঁড়শ, কাকরোল, করলা ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, লাউ ও ধুন্দল ৮০...