চট্টগ্রামে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর
চট্টগ্রাম অফিস

গ্রাফিকস: আগামীর সময়
চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় আবদুল আজিজ (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বারআউলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল আজিজ (৬৫)। তার বাড়ি পাবনার সাথিয়া এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, বার আউলিয়া এলাকার হাফিজ জুট মিলসের সামনে গাড়ির ধাক্কায় আজিজ আহত হন।
পরে কুমিরা ফায়ার স্টেশনের কর্মীরা তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন তিনি।






