সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস

সপ্তাহের শেষ দিন গতকাল শুক্রবার সকালে রাজধানীর বড় বড় কাঁচাবাজারে কেনাকাটার চাপ থাকলেও সাধারণ মানুষের মুখে স্বস্তির হাসি অনুপস্থিত। ভারত থেকে সরবরাহ বাড়ায় কাঁচা মরিচসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় সবজির দাম কিছুটা হাতের নাগালে এলেও মাছ, মুরগি, ডিম ও মসলার চড়া দামে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্তের।
প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বাজারে ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে (পাইকারি ৬০-৭০ টাকা)। পেঁপে, ঢেঁড়স ও পটোল বিক্রি হচ্ছে ৫০



