Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

মানসম্মত চাকরি নিশ্চিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৮:০৪
শেয়ার করুন:
মানসম্মত চাকরি নিশ্চিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বার

আইএলও’র প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম চেম্বার নেতাদের মতবিনিময় সভায়

দেশের শ্রমশক্তির উপযুক্ত উন্নয়ন এবং তরুণদের মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় চট্টগ্রাম চেম্বার।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আইএলও’র প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম চেম্বার নেতাদের মতবিনিময় সভায় এই আগ্রহের কথা জানানো হয়।

সভায় চেম্বার সভাপতি আমিরুল হক জানান, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী পাচ্ছে না। অন্যদিকে শিক্ষিত তরুণ-তরুণীরাও উপযুক্ত কর্মসংস্থান থেকে বঞ্চিত হচ্ছে। এই ‘দক্ষতা ব্যবধান’ দূর করতে কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদী পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্লাম্বিং, পেইন্টিং, সেলাই, গ্যাস সংযোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিনির্ভর কারিগরি জনবল তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সরকার দেশব্যাপী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার চালুর যে উদ্যোগ নিয়েছে, তাতে কারিগরি সহযোগী হিসেবে কাজ করছে আইএলও। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আইএলও বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন জানান, চট্টগ্রামে খুব শীঘ্রই কর্মসংস্থান সহায়তা সেবা চালু করতে যাচ্ছে সংস্থাটি। এর মাধ্যমে চাকরির তথ্য বিনিময়, কর্মী ও নিয়োগকর্তার সমন্বয়, ক্যারিয়ার কাউন্সেলিং এবং ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করা হবে। চট্টগ্রামে এই পাইলট উদ্যোগ সফল হলে তা পুরো দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

চেম্বার সভাপতি আমিরুল হক শিল্পের প্রয়োজনীয়তা বিবেচনায় দ্রুত সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করে নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের জন্য আইএলওকে আহ্বান জানান। পাশাপাশি, সরকারের লক্ষ্য অনুযায়ী ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বিশাল কর্মযজ্ঞে বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএ পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ, আইএলও’র চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান এবং রিটজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী প্রমুখ।

সভায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন আইএলও’র ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম।

চট্টগ্রাম চেম্বারআইএলওচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই