পিডিবির সাবেক উপপরিচালক অজিত দত্তের প্রয়াণ
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

অজিত কুমার দত্ত (৯৩)। সংগৃহীত ছবি
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক উপপরিচালক অজিত কুমার দত্ত মারা গেছেন।
বার্ধক্যজনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে গত বৃহস্পতিবার দুপুরে মারা যান তিনি।
প্রয়াতের স্বজন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী জানিয়েছেন, অজিত কুমারের বয়স হয়েছিল ৯৩ বছর।
তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও গ্রামে। শহরের ঘাটফরহাদবাগে বসবাস করতেন অজিত।








