Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে দুর্ঘটনা

৩০ টন ধারণক্ষমতার কনটেইনারে ৩৫ টন!

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৮:১৪
৩০ টন ধারণক্ষমতার কনটেইনারে ৩৫ টন!

চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) জেটিতে জাহাজ থেকে নামানোর সময় কনটেইনার ছিঁড়ে পড়েছে মূলত দুটি কারণে। ধারণক্ষমতার অতিরিক্ত পণ্য বোঝাই করা আর কনটেইনারের ভেতরে পণ্যের ভারসাম্য অনুযায়ী স্তূপ না করা।

তিন নাম্বার জেটির ‘চেং হাই’জাহাজ থেকে কন্টেইনার নামানোর সময় চার নাম্বার কি গ্যান্ট্রি ক্রেন (কিউজিসি) এ দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ৮টায়। মায়েরস্ক লাইনের কনটেইনারে বোঝাই করা ছিল আমদানিকৃত বড় গাছ বা লগ। সেই কনটেইনার গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে প্রাইম মুভার বা লরিতে তুলে বেসরকারি কনটেইনার ডিপো ইনকনট্রেডে নেওয়ার কথা ছিল। তার আগেই কনটেইনার ছিঁড়ে পণ্য ধসে পড়ার ঘটনা ঘটল।

৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনারে সর্বোচ্চ ৩০ হাজার ৪৮০ কেজি পণ্য বোঝাই করার অনুমোদন আছে চট্টগ্রাম বন্দরের। এরচেয়ে বেশি পণ্য বোঝাই করলে দায়ভার কনটেইনার পরিবহনকারী কোম্পানির। আগে বন্দরের কাছে মুচলেকা দিয়ে বাড়তি পরিবহন বোঝাইয়ের সুযোগ থাকলেও সেই নিয়ম কয়েক বছর আগে তুলে দেওয়া হয়েছে। ফলে ধারণক্ষমতার বেশি পণ্য বোঝাই বা পরিবহনের বিষয়টি এখন যাচাই করে না। শুধু দুর্ঘটনা ঘটলেই হইচই পড়ে।

মায়েরস্ক লাইনের ৪০ ফুট দীর্ঘ কনটেইনারে আমদানিকারক পৌনে ২০ টন পণ্য আনার ঘোষণা দিয়েছে।

রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পণ্যের ওজন পেয়েছে ৩৫ টন। অর্থাৎ ঘোষণার অতিরিক্ত ১৫ টন পণ্য আনা হয়েছে কোনো ঘোষণা বা অনুমতি ছাড়াই। ক্ষতিগ্রস্ত কনটেইনারে মোট সাতটি বড় গাছ ছিল। এর মধ্যে বড় একটি গাছের ওজন ৭ টন।

এ ঘটনার জন্য শিপিং এজেন্ট সী কনসোর্টিয়াম এবং মায়েরস্ক লাইনকে দুষছেন বন্দর ব্যবহারকারীরা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ, কনটেইনারটিতে ধারণক্ষমতার বেশি পণ্য ছিল। পণ্য কনটেইনারের ভেতর ভারসাম্য রেখে বোঝাই করা হয়নি। ভারসাম্যহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সি কনসোর্টিয়াম এবং মায়েরস্ক লাইন কেউই মিডিয়াতে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কনটেইনারটি কিউজিসি থেকে ধসে পড়ার দৃশ্যই প্রমাণ করে সেখানে ধারণক্ষমতার অনেক বেশি পণ্যবোঝাই ছিল। কন্টেইনার ধরে নামানোর জন্য স্প্রেডারে চারটি হুক আছে। চারটি হুকের মধ্যে একটিই ছিঁড়ে পড়েছে। বাকি তিনটিই সঠিক অবস্থানে ছিল।

বন্দরের এক গ্যান্ট্রি ক্রেন চালক আগামীর সময়কে জানিয়েছেন, স্প্রেডারে চারটি হুকের প্রতিটি ১০ টন ওজন বহনে সক্ষম অর্থাৎ ৪০ টন ওজন নিতে পারে। কিন্তু কনটেইনারের ভেতর পণ্যগুলো ব্যালান্সড বা ভারসাম্যপূর্ণ ছিল না। গ্যান্ট্রি ক্রেনে কনটেইনার ওঠানোর সঙ্গে সঙ্গেই ভার একদিকে বেশি হয় এবং সেদিকেই কনটেইনারটি কাত হয়ে পড়ে ছিঁড়ে যায়।

ঘটনার সময় উপস্থিত এক সিঅ্যান্ডএফ এজেন্ট বলছেন, কনটেইনারটি একপাশ থেকে খুলে কাপড় ছেঁড়ার মতো চলে এসেছে। বাকি অংশ কিন্তু ঠিকই ঝুলে আছে। বোঝাই যাচ্ছে এটা গ্যান্ট্রি ক্রেনের সমস্যা না।

সে সময় উপস্থিত ট্রাকচালক জানিয়েছেন, বৃষ্টি থাকায় সেদিন গ্যান্ট্রি ক্রেনের নিচে দায়িত্বরত অন্তত পাঁচজন কর্মী একটু দূরে সরে গিয়ে দাঁড়ায়। অন্য সময় তারা সবাই কিন্তু গ্যান্ট্রি ক্রেনের নিচে দায়িত্ব পালন করেন। আর লরিতে চালক সিটে বসা ছিলেন। কনটেইনারটি ধসে পড়েছে চেসিসের ওপর। ফলে সেখানেও চালক বেঁচে যান।

দুর্ঘটনা তদন্তে টার্মিনাল ম্যানেজার মুহাম্মদ আনিস উদ্দিন আহমদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অগ্রগতি জানতে ফোন দিলে তিনি সাড়া দেননি।


সিসিটিচট্টগ্রামজাহাজকনটেইনার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    advertisement
    advertisement
    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    বিমানের উড়াল ফের লোকসানের পথে

    ২১ জুলাই ২০২৬, ০৪:১৭

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    হাফটাইমে জমজমাট স্টেডিয়াম

    ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২১ জুলাই)

    ২১ জুলাই ২০২৬, ০৭:১০

    আস্থা ফেরাতে চান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

    আস্থা ফেরাতে চান ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

    ২১ জুলাই ২০২৬, ০৪:১২

    মারাকানায় শুরু মেটলাইফে শেষ

    মারাকানায় শুরু মেটলাইফে শেষ

    ২১ জুলাই ২০২৬, ০৩:৫৯

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    advertiseadvertise