Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

পোষাপ্রাণীর কেনাবেচায় জনপ্রিয় দেওয়ানহাট

নীলআঁখি বড়ুয়া, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২০:৫২
পোষাপ্রাণীর কেনাবেচায় জনপ্রিয় দেওয়ানহাট

গ্রাফিকস: আগামীর সময়

দেওয়ানহাট মোড়ের ফ্লাইওভারের নিচ থেকে কর্পোরেশন কলেজের সামনের রাস্তা। এক পাশে ছোট-বড় খাঁচা নিয়ে হাজির লোকজন। খাঁচার মধ্যে বন্দি পাখি, বিড়াল, খরগোশ, হাঁস-মুরগিসহ নানান প্রাণী। এটা একটা পোষা প্রাণীর হাট। প্রতি সোম ও বৃহস্পতিবার দুপুর ১ টা থেকে এখানে বসে বিচিত্র এ হাট।

এই পাখির হাট এখন শুধু একটি বাজার নয়, পোষা প্রাণী প্রেমীদের মিলনমেলাও। এই হাটে ভিড় জমান নানা বয়স ও পেশার মানুষ। কেউ আসেন পাখি কিনতে, কেউ বিক্রি করতে, আবার কেউ শুধু পাখি দেখতে। নানান রঙের বর্ণের বিচিত্র্য এসব প্রাণী। কোনটি দেখে চোখ জুড়ায়। আবার কোনটির শব্দ শুনে আনন্দ লাগে।

দুপুর গড়াতেই শুরু হয় হাটের জমজমাট আয়োজন। খাঁচায় খাঁচায় সাজানো নানা জাতের পাখি। দেশি-বিদেশি বিভিন্ন জাতের পাখির সাথে আছে হাঁস, মুরগি। নাম ব্রাহমা, সিল্কি, সরাইল। পার্সিয়ান বিড়াল, রাগডল বিড়াল, মিক্স বিড়াল। আছে খরগোশও।

চট্টগ্রাম শহরের পাশাপাশি সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ি, হাটহাজারীসহ বিভিন্ন উপজেলা থেকে পাখিপ্রেমী মানুষ ছুটে আসে এই হাটে।

বিক্রেতা খুরশিদ বললেন, ‘পানের দোকান করি আমি। দোকানের এক পাশে শখের বসে এগুলা (পাখি) প্রতিপালন করি। আজ দুইটা কবুতর আর একটা বাচ্চা নিয়ে এসেছি বিক্রি করতে।’

দেওয়ানহাটের পাখির হাট মূলত কবুতরের জন্যই সবচেয়ে বেশি পরিচিত। এখানে দেখা মেলে পাকিস্তানি কবুতর, গিরিবাজ, রেসার, সবজি রেসার, গোয়াসলা, হোমা, ময়না ও গুবলসহ বিভিন্ন জাতের কবুতর। অনেকেই তাদের সংগ্রহের বিশেষ জাতের কবুতর নিয়ে আসেন বিক্রির জন্য।

হাটে আসা বিক্রেতা মুরাদ জানালেন, এখানে প্রায় ৮-১০ জাতের কবুতর আছে। একেকটির একেক বৈশিষ্ট্য।

১৪ বছর ধরে এই হাটে কবুতর বিক্রি করেন খোরশেদ আলম। তিনি জানালেন, দেশি গিরিবাজ জোড়া ৬৫০ থেকে ৭০০, মৌয়ুর জোড়া ১৫০০, হোমা ২৫০০ থেকে ৩ হাজার, লাহোর ২ হাজার থেকে ১০ হাজার, সিরিয়ান ডিউলিপ জোড়া ৫ হাজার থেকে ৬ হাজার।

ক্রেতা আরফাত সানি বললেন, ‘সন্দ্বীপ থেকে আসার কারণ হচ্ছে এখানে ভালো ভালো কবুতর পাওয়া যায়। বাসায় আছে ৭ জোড়া কবুতর। আজও এক জোড়া কবুতর কিনে নিয়ে যাচ্ছি।‘

কবুতরের পাশাপাশি এই হাটের অন্যতম আকর্ষণ বিদেশি পাখি। ছোট্ট বাজরিগার থেকে শুরু করে রঙিন লাভবার্ড, কোকাটেল, রিংনেক, ফিঞ্চ, জাভা, গ্রিন চেক কনুর, পাইনঅ্যাপেল কনুর সবই পাওয়া যায় এখানে। বিশেষ করে লাভবার্ড ও কোকাটেল এখন শহুরে পরিবারগুলোর কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

বিক্রেতারা জানান, আগের তুলনায় এখন বিদেশি পাখির চাহিদা অনেক বেড়েছে। অনেকে ঘরের সৌন্দর্য বাড়াতে পাখি পালে। আবার কেউ কেউ এটিকে শখ থেকে ব্যবসায় রূপ দিয়েছেন।

পাখি বিক্রেতা মোহাম্মদ বাদশা বাদল জানান, সান কনিউর পাখি প্রতি জোড়া ২৫ হাজার থেকে ৩০ হাজার, রিংনেকের দাম ৩৫ হাজার থেকে ৬০ হাজার টাকা জোড়া, লাভবার্ড বিক্রি হয় ৩ হাজার থেকে ১০ হাজার টাকায়। কনুর ও কোকাটেল জোড়া ৩ হাজার থেকে ৫ হাজার টাকা।

সবচেয়ে বেশি দামি পাখির তালিকায় রয়েছে ম্যাকাও। এসব পাখির একটি জোড়ার মূল্য তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত। সাধারণ ক্রেতাদের চেয়ে সংগ্রাহক ও শৌখিন খামারিদের কাছেই এসব পাখির চাহিদা বেশি। তবে এদিন বাজারে ম্যাকাওয়ের দেখা মেলেনি।

জীবনের একঘেয়েমি কাটাতে এবং শিশুদের বিনোদনের জন্য পাখি কেনাবেচা ও লালনপালন এখন ফ্যাশনে পরিণত হয়েছে।

ক্রেতা মোহাম্মদ ফারুক বললেন, ‘আমার বাচ্চারা একটা তোতা পাখি পুষতো। সেটি মারা যাওয়ার পর তারা কান্নাকাটি করছে। তাই আবার নতুন পাখির জন্য এলাম।'

শৌখিন ক্রেতা বাবলুর ভাষ্য, পাখি আমরা পুষি মূলত বিনোদনের জন্য। শহরের যানজটের মধ্যে পাখির ডাক শুনতে ভালো লাগে। ওদের দেখলে নিজেকে অনেক ফ্রেশ লাগে।'

বিভিন্ন পাখি ছাড়াও বড় খরগোশ জোড়া ১ হাজার ৫০০ টাকা, বাচ্চা খরগোশ জোড়া ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রাহমা জাতের মুরগি বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। সিল্কি মুরগির দাম জোড়া ৩ হাজার ২০০ টাকা। পার্সিয়ান বিড়ালের জোড়া ৬ থেকে ১০ হাজার টাকা।

পাখি কেনার উদ্দেশ্য সবার এক নয়। কেউ সংগ্রহ করেন শখে, কেউ ব্যবসার জন্য, আবার অনেকেই কিনছেন মানসিক প্রশান্তির আশায়।

পোষাপ্রাণীদেওয়ানহাটকেনাবেচা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে