Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সরকারি গাছ ‘লুটপাটের’ বিরোধে পিচ্চি জাহেদ খুন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৯
সরকারি গাছ ‘লুটপাটের’ বিরোধে পিচ্চি জাহেদ খুন

ছবি: আগামীর সময়

১৮ দিন আগে চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদ খুন হন। হত্যার সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সরকারি গাছ লুটপাট নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যায় জড়িতরা স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য মিলেছে।

আজ বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম আসামি গ্রেপ্তার ও তদন্তে পাওয়া বিস্তারিত তথ্য তুলে ধরেন।

গ্রেপ্তার ১২ জন হলেন, জসিম উদ্দিন (৫০), জয়নাল আবেদীন মানিক (২৬), রিদুয়ান (২৬), মোহাম্মদ টিপু (৩৫), আবু মাজহারুল ইসলাম ইফাজ (২০), আব্দুল্লাহ আল তুষার (৩০), খোরশেদ আলম ফারুক (৫২), রবিউল হোসেন (২১), আবুল কাশেম (৩৮), হাবিবুর ইসলাম হাবিব (২৮), মোহাম্মদ হেলাল (২৭) ও মোহাম্মদ আজাদ (২৭)।

পুলিশ জানায়, হেলাল ও আজাদকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে ১২ সেপ্টেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। আজাদ হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তাদের তথ্যে বাকি ১০ জনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

উপকূলে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬ সেপ্টেম্বর ২০২৬

 গত ৩০ আগস্ট রাতে সাতকানিয়ার পুরানগড় ইউনিয়নের মনোয়ারাবাদ গ্রামে পিচ্চি জাহেদকে (৩০) কুপিয়ে খুন করা হয়। তার বাড়ি পুরানগড় ইউনিয়নের বড়দুয়ারা গ্রামে। এ ঘটনায় তার মা সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন।

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে এসপি মাসুদ আলম বললেন, ‘পুরানগড় ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কাটা ও লুট নিয়ে পিচ্চি জাহেদের বিরুদ্ধে অভিযোগ করে ফেসবুকে পোস্ট দেন জয়নাল আবেদীন মানিক। ঘটনার রাতে মানিকসহ ৮-১০ জন নতুনহাট বাজারে একটি মিষ্টির দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন পিচ্চি জাহেদ গিয়ে মানিককে গালিগালাজ করেন। বিভিন্ন হুমকিধমকি দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা জসীমের দোকানে এসে মিটিংয়ে বসেন। সেখানে জাহেদকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত হয়।’

‘পরিকল্পনা অনুযায়ী জসীমের নেতৃত্বে ১০-১২ জন সাতকানিয়া-বাজালিয়া সড়কের ভাঙার গোড়া এলাকায় অবস্থান নেয়। তারা আগেই খবর পেয়েছিল যে জাহেদ ও তার বন্ধু ওয়াহিদ মোটর সাইকেল নিয়ে ওই রাস্তা দিয়ে আসছেন। তখন তারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও এলোপাতাড়ি ভ্যান রেখে তাদের আটকায়। এরপর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জাহেদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নাম প্রকাশে অনাগ্রহী এক পুলিশ কর্মকর্তা বললেন, ‘জাহেদ নিজেও একাধিক মামলার আসামি। এলাকায় বিএনপির নামে দাপট দেখাত। হত্যা মামলার এক নম্বর আসামি জসিম পুরানগড় ইউনিয়ন বিএনপির পদধারী নেতা। বাকি যারা আছেন তারাও বিএনপি, ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। পুরানগড় ইউনিয়ন পরিষদের কেটে রাখা গাছ লুটপাট করা নিয়ে জাহেদের সঙ্গে মানিকের দ্বন্দ্ব হয়। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটে।’

তবে ঘটনা পূর্বপরিকল্পিত ছিল না বলে দাবি এসপি মাসুদ আলমের। তিনি বললেন, ‘ফেসবুক পোস্ট ও তাৎক্ষণিক দ্বন্দ্বের সূত্রপাত থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মামলার এজাহারভুক্ত ১৩ জন আসামির মধ্যে ১২ জনকেই আমরা গ্রেপ্তার করেছি। ঘটনার সঙ্গে বড় ধরনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

সরকারি গাছখুনসাতকানিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাদ্দাম-ইনানদের ফাঁসির রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

    সাজা শেষ, তবুও শিলং জেলে বন্দি ১৫ বাংলাদেশি

    সাজা শেষ, তবুও শিলং জেলে বন্দি ১৫ বাংলাদেশি

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’