Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

নালার মাটি যাচ্ছে নালায়

নীলআঁখি বড়ুয়া, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৭:৩৭
নালার মাটি যাচ্ছে নালায়

গ্রাফিকস: আগামীর সময়

ঘোর বর্ষার মধ্যে ঢাকঢোল পিটিয়ে নালা থেকে তোলা হচ্ছে মাটি। একইসঙ্গে প্লাস্টিক-পলিথিনসহ আরও নানা ধরনের আবর্জনা। তুলে ফেলা মাটি-আবর্জনা রেখে দেওয়া হচ্ছে নালার ধারে। দিনের পর দিন পার হয়। সেগুলো আর সরে না। আসলে সরানো হচ্ছে না। বৃষ্টি পড়ছে। সেই মাটিও আবার গিয়ে পড়ছে নালায়।

এ চিত্র চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকার। জলাবদ্ধতা ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশন নালা-নর্দমা সংস্কার কর্মসূচির আওতায় মাটি-আবর্জনা অপসারণের এ কার্যক্রম পরিচালনা করছে। এজন্য বরাদ্দ দিয়েছে ২৫ কোটি টাকা।

নালা-নর্দমা পরিষ্কারের নামে সিটি করপোরেশনের এমন ‘ছেলেখেলা’ নতুন নয়। আগেও হয়েছে। পরিবর্তন আসেনি এখনও। এসব ছেলেখেলা নগরবাসীকে এখন আর তেমন একটা বিস্মিত করে না। শুধুমাত্র পথ চলতে গিয়ে নগরের নাগরিকদের কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলেন। কেন-ইবা নালা থেকে তোলা হচ্ছে মাটি? কেন শুধু শুধু ২৫ কোটি টাকার শ্রাদ্ধ?

সিটি করপোরেশনের নিয়োগ করা ঠিকাদারদের ভাষ্য, করপোরেশন থেকে গাড়ি চেয়ে সময়মতো না পাওয়ায় নালার ময়লা তুলে রাস্তায় ফেলে রাখতে হচ্ছে। সিটি করপোরেশন অবশ্য ঠিকাদারের ওপর দায় চাপাচ্ছে।

নগরের পাঁচলাইশ, মুন্সী পুকুর পাড় থেকে বড় গ্যারেজ রোড, চকবাজারসহ আরও কয়েকটি এলাকা ঘুরে নালার ধারে মাটি ও ময়লার স্তূপ দেখা গেছে। বিভিন্ন আবাসিক ভবন, দোকানপাট, মার্কেটের সামনে অবলীলায় রাখা হচ্ছে ময়লা। দুর্গন্ধে অতীষ্ঠ এলাকার লোকজন।

আরও পড়ুন

দীর্ঘদিন কর্মস্থলে নেই মেডিকেল অফিসার, ব্যবস্থা নিতে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

২৬ জুলাই ২০২৬

বৃষ্টি হলে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যাচ্ছে। হাঁটাচলায় ভোগান্তির শেষ নেই। গাড়িও মাড়িয়ে চলছে এসব ময়লা-আবর্জনা। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছড়িয়ে পড়ছে সবখানে। একসময় বৃষ্টির পানিতে গড়িয়ে আবার চলে যাচ্ছে সেই নালাতেই।

মুন্সী পুকুর পাড় এলাকার মুদি দোকানি মোহাম্মদ সোয়েব বললেন, ‘আমার দোকানের সামনে এক সপ্তাহ ধরে ময়লাগুলো পড়ে আছে। দেখার কেউ নেই। বৃষ্টিতে কাদা হয়ে যাচ্ছে। দোকানে কেনাকাটার জন্য লোকজন আসতে পারছে না।’

গৃহিণী রোকেয়া বেগম ক্ষোভ জানালেন, ‘নালা পরিষ্কার করে লাভ হচ্ছে কি? বৃষ্টি হলে তো সব আবার নালাতেই যাচ্ছে। ময়লাগুলো বৃষ্টিতে ভিজে, রোদে শুকায়।’

সিটি করপোরেশনের নিয়োগ করা এক ঠিকাদার বললেন, ‘সিটি করপোরেশন যদি আমাদের গাড়ি না দেয়, আমরা ময়লা নিয়ে যাব কিভাবে ?’

নগরের কিছু এলাকায় নালা পরিষ্কারের জন্য তুলে রাখা স্ল্যাব রাস্তার ওপর রাখা দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, নালার কাজ শেষ হলেও স্ল্যাবগুলো আগের জায়গায় রাখা হয়নি। এতে পথচারীদের হাঁটাচলার পাশাপাশি নালাগুলো উন্মুক্ত থাকায় বেশ ঝুঁকি তৈরি হচ্ছে।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বললেন, ‘৮০০ থেকে ৮৫০ ড্রেন পরিস্কারের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছে। তাদের কাজ শুধু ড্রেনের ময়লা তুলে রাস্তায় ফেলে রাখা নয়। সেগুলো নিয়ে যাওয়াও তাদের দায়িত্ব। সবকিছুর হিসেব করেই তাদের টাকা দেওয়া হয়। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে বিল থেকে টাকা কেটে নেওয়া হবে।’

নালাচট্টগ্রামসিটি করপোরেশন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম