Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

শ্বাসনালি কেটে শিশু খুন, ১৩ কার্যদিবসে বিচার শেষে আসামির মৃত্যুদণ্ড

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৮:২৪
শ্বাসনালি কেটে শিশু খুন, ১৩ কার্যদিবসে বিচার শেষে আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশুর শ্বাসনালি কেটে হত্যার দায়ে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অর্থ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় দিয়েছেন।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানালেন, মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার দিন থেকে ১৩ সরকারি কার্যদিবসে বিচার শেষ করে আদালত রায় ঘোষণা করেছেন।

দণ্ডিত ৪৫ বছর বয়সী মোহাম্মদ বাবু শেখের বাড়ি গাইবান্ধা। থাকতেন চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরার মাস্টারপাড়ায়। একই এলাকার বাসিন্দা টমটমচালক মনিরুল ইসলামের মেয়ে জান্নাতুন নেসা ইরা মনি গত মার্চে নৃশংসভাবে খুন হয়।

মামলার নথির তথ্য, গত ১ মার্চ বেড়াতে যাওয়ার কথা বলে ইরা মনিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান প্রতিবেশী বাবু শেখ। তাকে সীতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন এলাকায় পাহাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ইরা মনি তার বাবাকে জানাবে বললে তাকে ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি কেটে রেখে পালিয়ে যায়।


আরও পড়ুন

ময়নাতদন্ত রিপোর্টে আটকা রুপকের মৃত্যুরহস্য

০৯ জুলাই ২০২৬

স্থানীয় লোকজন দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ৩ মার্চ তার মৃত্যু হয়। সেদিন দুপুরে সীতাকুণ্ডের কুমিরা থেকে বাবু শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশ জানিয়েছিল, বাবার সঙ্গে বিরোধের জেরে শিশুটিকে নৃশংসভাবে হত্যা করে বাবু শেখ।


এ ঘটনায় ইরা মনির মা সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ১১ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ১৮ জুন অপহরণ, ধর্ষণের চেষ্টা ও হত্যার অভিযোগে আলাদা তিন ধারায় আসামির বিচার শুরুর আদেশ দেন আদালত। ২১ জুন সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন।

বেঞ্চ সহকারী আব্বাসের ভাষ্য, একই মামলায় আসামিকে অপহরণের দায়ে নারী ও শিশু নির্যাতন আইনের ৭ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ধর্ষণের চেষ্টার অভিযোগে একই আইনের ৯ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। রায়ের পর সাজামূলে তাকে কারাগারে পাঠনো হয়েছে।

চট্টগ্রামশ্বাসনালী কেটে শিশু খুনমৃত্যুদণ্ড
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    হাসপাতাল ছাড়া জন্ম নিবন্ধনের লক্ষ্য অর্জন সম্ভব নয়

    ০৯ জুলাই ২০২৬, ০০:৩০

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    শোকের মধ্যেই ইরানে পাল্টা হামলা, ভাঙনের মুখে যুদ্ধবিরতি সমঝোতা

    ০৯ জুলাই ২০২৬, ০০:৪৯

    আবার কাঁদল কারবালা

    আবার কাঁদল কারবালা

    ০৯ জুলাই ২০২৬, ০১:১১

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    প্রবাসী বাকারের টাকায় শিক্ষার প্রসার

    ০৯ জুলাই ২০২৬, ০৪:১৫

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    খামেনি অমর, অম্লান তার আদর্শ

    ০৯ জুলাই ২০২৬, ০২:০৭

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ‘কপালে ভাঁজ’ প্রশাসনের হাজার কর্মকর্তার

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    বিপিডিবির সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    বাংলাদেশ-তাজিকিস্তান সম্পর্ক বহুমুখীকরণে জোর

    ০৯ জুলাই ২০২৬, ০৩:২৭

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ভারতের সরকার ও প্রত্নতত্ত্ব বিভাগকে জবাবদিহির নির্দেশ হাইকোর্টের

    ০৯ জুলাই ২০২৬, ০২:১৫

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    পরিকল্পনার গলদে মিলছে না মুক্তি

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩

    মাঠে তার হাঁটুজল থাকে

    মাঠে তার হাঁটুজল থাকে

    ০৯ জুলাই ২০২৬, ০৬:৩০

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ছুটির ঘণ্টার আগেই শিশুদের মৃত্যুঘণ্টা

    ০৯ জুলাই ২০২৬, ০৬:২৮

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    বৃহস্পতিবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৪

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (০৯ জুলাই)

    ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৬

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ট্রাম্পের হুমকির পরপরই ইরানে ফের বোমা হামলা

    ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯

    advertiseadvertise