চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশুর শ্বাসনালি কেটে হত্যার দায়ে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। অর্থ অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড।আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় দিয়েছেন।ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানালেন, মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার দিন থেকে ১৩ সরকারি কার্যদিবসে বিচার শেষ করে আদালত রায় ঘোষণা করেছেন।দণ্ডিত ৪৫ বছর বয়সী মোহাম্মদ বাবু শেখের বাড়ি গাইবান্ধা। থাকতেন চট্টগ্রামে...