Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৮:২২
শেয়ার করুন:
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি। এসব সমঝোতার আওতায় শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক কার্যক্রম ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সম্মেলনে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির।

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির এবং বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তফা আয়দিন।

এর আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, একাডেমিক কর্মসূচি, সম্মেলন ও সেমিনার আয়োজনসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হবে।

এ ছাড়া আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়ার সুযোগ বাড়বে প্রিমিয়ার ইউনিভার্সিটির। এর ফলে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। সেখানে উচ্চশিক্ষার নতুন ধারা, আন্তর্জাতিক অংশীদারত্ব, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রম সম্প্রসারণে এ দুটি সমঝোতাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক পর্যায়ে একাডেমিক ও গবেষণা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি আন্তসাংস্কৃতিক যোগাযোগ এবং শিক্ষার্থী-শিক্ষকদের বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকবিষয়ক দপ্তর কাজ করছে।

তুরস্কবিশ্ববিদ্যালয়প্রিমিয়ার ইউনিভার্সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার