Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

ঢাবিতে সর্ববৃহৎ সরস্বতী মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’ : হেফাজত

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৯:৩৪
শেয়ার করুন:
ঢাবিতে সর্ববৃহৎ সরস্বতী মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’ : হেফাজত

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণের উদ্যোগকে ‘উগ্র হিন্দুত্ববাদী ও আধিপত্যবাদী নীলনকশার অংশ’ বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে কৌশলগত স্থানে নেওয়া এ ধরনের উদ্যোগ খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ধর্মভিত্তিক সংগঠনটি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ কথা বলেন। সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।

বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেছেন, রংপুরের পলাশবাড়ীতে ‘সর্ববৃহৎ রামমূর্তি’ নির্মাণের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী দেবীর স্থায়ী মূর্তি’ নির্মাণে তৎপর হয়েছে একটি গোষ্ঠী। বেছে বেছে কৌশলগত স্থানে এসব উদ্যোগ নেওয়াকে আধিপত্যবাদী নীলনকশার অংশ বলে মনে করে হেফাজতে ইসলাম। চব্বিশের গণঅভ্যুত্থানে পরাজিত আধিপত্যবাদী শক্তি দেশে হিন্দুত্ববাদী প্রভাব সংহত করতে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে ব্যবহার করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


আরও পড়ুন

ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে দেওয়া হলো পুলিশে

০১ নভেম্বর ২০২৬

জগন্নাথ হলের আবাসিক সিট বরাদ্দের প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, এই হল নির্দিষ্ট কোনো একটি সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ইজারা দেওয়া হয়নি। অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু—যেমন বৌদ্ধ ও খ্রিস্টান এবং পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্যও এই হল নির্ধারিত। ফলে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের শিক্ষার্থীরা সেটিকে একক ভোগদখলের সম্পত্তি বানাতে পারেন না।

এ সময় প্রগতিশীলদের সমালোচনা করে হেফাজত নেতারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামান্য গরু জবাই হলে কিংবা মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় কোনো অনুষ্ঠান হলেও তথাকথিত সেক্যুলার ও প্রগতিশীলরা সেটি সহ্য করতে পারেন না। অথচ জগন্নাথ হলে বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী মূর্তি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়ে তারা নীরব রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে সব ধর্মাবলম্বীর প্রার্থনার স্থান থাকতে পারে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, হিন্দু শিক্ষার্থীরা সেখানে নির্বিঘ্নে তাদের উৎসব উদযাপন করে আসছেন এবং সবার ধর্ম পালনের অধিকারকে হেফাজত স্বীকার করে। কিন্তু হঠাৎ করে ‘বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী মূর্তি’ নির্মাণ এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতির আবেদনের পরিকল্পনার পেছনে আধিপত্যবাদ ও হিন্দুত্ববাদের সম্পর্ক খতিয়ে দেখা জরুরি।

এ ধরনের উদ্যোগের সঙ্গে কট্টর সাম্প্রদায়িক ও দেশবিরোধী হিসেবে পরিচিত ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ তুলে এসব তৎপরতা রুখে দিতে সরকার, রাজনৈতিক মহল ও গোয়েন্দা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।

হেফাজতসরস্বতী মূর্তিজগন্নাথ হল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ