আজ ১৫ অক্টোবর ২০২৬, প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জগন্নাথ হল ট্র্যাজেডির ৪১ বছর। দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯৮৫ সালে বাংলাদেশ টেলিভিশনে মমতাজ হোসেনের লেখা ‘শুকতারা’ নাটকটি প্রচার শুরু হওয়া মাত্রই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রাণ হারায় ছাত্র, অতিথিসহ অনেকে।সেদিন বিকেল থেকে আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বিনোদনের মাধ্যম বলতে বেতার ছাড়া শুধু বিটিভি ছিল। রঙিন টেলিভিশন সব জায়গায় না পৌঁছালেও জগন্নাথ হলের অ্যাসেম্বলি হলে ছিল। তাই সবার মতো আশপাশের অ...