Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বরফের দামে আগুন, বাড়ছে ইলিশ সংরক্ষণ খরচ

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৩
বরফের দামে আগুন, বাড়ছে ইলিশ সংরক্ষণ খরচ

ছবি: আগামীর সময়

ইলিশের ভরা মৌসুমে বরফের দাম বেড়েছে কয়েক গুণ। এর প্রভাব পড়েছে মাছের পাইকারি ও খুচরা বাজারে। চাহিদা বৃদ্ধিকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট করে বরফের সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ মাছ ব্যবসায়ীদের। ১৫০-২০০ টাকার বরফ এখন বিক্রি হচ্ছে ৪০০-৮০০ টাকা পর্যন্ত। এতে মাছ সংরক্ষণের খরচ বাড়ার পাশাপাশি প্রভাব পড়ছে খুচরা বাজারে মাছের দামেও।

অমাবস্যা ও পূর্ণিমার জোতে ইলিশের পাশাপাশি অন্যান্য সামুদ্রিক মাছও বেশি ধরা পড়ে। চলমান অমাবস্যার জোতেও মাছ আগের চেয়ে বেশি ধরা পড়ছে বলে ফিশারিঘাট ও রানী রাসমণি ঘাটের মাছের আড়তদাররা জানালেন। ইলিশ নিয়ে সাগর থেকে একসঙ্গে ফিরছে বিপুলসংখ্যক ট্রলার ও নৌকা। ব্যবসায়ীরা বলছেন, মাছ সতেজ রাখতে বরফের কোনো বিকল্প নেই। বিশেষ করে সাগর থেকে একসঙ্গে বেশি মাছ আসায় বরফের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। পর্যাপ্ত বরফ না পেলে মাছ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে বরফের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ।

এ কারণে এখন বেশি দামে বরফ কিনতে বাধ্য হচ্ছেন মাছের আড়তদার এবং বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা। কাজীর দেউড়ি বাজারের মাছ বিক্রেতা কবির হোসেন বলেছেন, অমাবস্যা ও পূর্ণিমার জোতে ইলিশ বেশি ধরা পড়লে বরফের চাহিদা বেড়ে যায়। তখন বরফের দামও বাড়িয়ে দেওয়া হয়।

আরেক মাছ বিক্রেতা জানালেন, আগে হাফ কোয়ার্টার বরফ কিনতে খরচ হতো ১৫০ টাকা। এখন একই পরিমাণ বরফের জন্য দিতে হচ্ছে ৫০০-৬০০ টাকা। তার অভিযোগ, সাগরে মাছ বেশি ধরা পড়লেই বরফের দাম বাড়িয়ে দেওয়া হয়। সারা বছরের ব্যবসা এক মৌসুমে করার চিন্তা করে বরফকলগুলো। এতে মাছের দামে প্রভাব পড়ে।

তিনি আরও বলেছেন, অনেক সময় বরফের ভেতরে ফাঁপা থাকায় ওজনেও কম পাওয়া যাচ্ছে। এতে বাড়তি টাকা দিয়েও প্রয়োজনীয় পরিমাণ বরফ মিলছে না। বরফ সংরক্ষণের খরচের কথা চিন্তা করে অনেক খুচরা ব্যবসায়ী প্রয়োজনের তুলনায় কম মাছ কিনছেন বলেও জানালেন তিনি।

তবে বরফকল মালিকদের দাবি, শুধু চাহিদা নয়, উৎপাদন খরচ বেড়ে যাওয়াও দামের অন্যতম কারণ। এজন্য বিদ্যুৎ সংকটকেও দায়ী করেন তারা।

চট্টগ্রামের এনায়েত বাজার বাটালী রোডের সাফার্স আইচ প্ল্যান্টের মালিক সাইফুদ্দিন আহমেদ বলেছেন, বছরে ছয় মাস তাদের ব্যবসা চলে। বাকি সময় উৎপাদন বন্ধ বা সীমিত থাকে। ব্যবসা না থাকলেও ভ্যাট, আয়কর, কর্মচারীদের বেতনসহ বিভিন্ন খরচ দিতে হয়। বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচও বেড়েছে। ইলিশের মৌসুমে চাহিদা বাড়ায় দাম কিছুটা বাড়ে। তিনি জানালেন, তারা সরাসরি খুচরা পর্যায়ে বরফ বিক্রি করেন না। কারখানা থেকে ২০০, ২৫০ ও ৩০০ টাকায় বরফ বিক্রি করা হয়। এই বরফ কয়েকটি মাধ্যম ঘুরে তারপর খুচরা পর্যায়ে পৌঁছে।

ইলিশের মৌসুমে ঘাটে মাছের চাপ বাড়লেও সেই অনুপাতে বরফের সরবরাহ না থাকায় সংকট তৈরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, এ সুযোগে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের মাধ্যমে কয়েক ধাপে বরফের দাম বাড়ানো হচ্ছে। ফলে মাছ সংরক্ষণের খরচও বেড়ে যাচ্ছে। আর শেষ পর্যন্ত সেই বাড়তি খরচ যোগ হচ্ছে মাছের দামে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার ওপর।

বরফইলিশবরফের দামমাছ সংরক্ষণে বরফ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলেনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    ব্রিকস ঘিরে দিল্লিতে রোজগারে ধাক্কা

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    নামও ঠিক ছিল, জন্মের আগেই ইসরায়েলের গুলি কাড়ল প্রাণ

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী— ঢাকায় মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দিয়েছে রাশিয়া

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর  পেতে হবে ব্যাংক এমডিদের

    উন্নত কর্মদক্ষতা প্রমাণে ৭৫ নম্বর পেতে হবে ব্যাংক এমডিদের

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস

    ‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কারে অনিয়ম তদন্ত চেয়ে আইনি নোটিস