Agamir Somoy E-Paper
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

শফিকুর রহমান

বন্যায় বাঁশখালীর লোকেরাই বেশি কষ্টে আছে

জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৮:৫৮
বন্যায় বাঁশখালীর লোকেরাই বেশি কষ্টে আছে

বন্যা পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেছেন, ‘আমি আজকে দুটি উপজেলায় যাওয়ার সুযোগ পেয়েছি, তাও একটা অংশ। সব জায়গায় তো আর আমি যেতে পারিনি। যেটুকু দেখলাম, মানুষ দারুণ কষ্টে আছে। তুলনামূলকভাবে বাঁশখালীর লোকেরাই বেশি কষ্টে আছে-এটা আমার বিবেক থেকে বলছি, আমি যা দেখেছি বা বুঝার সুযোগ পেয়েছি। তবে সাতকানিয়াও বড় ধরনের ক্ষতিগ্রস্ত।’

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শুক্রবার তার এই সফরে দুর্নীতি ও লুণ্ঠনের বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

সমাবেশে বললেন, ‘আমরা ঘোষণা করেছি, আমাদের যুদ্ধ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ সব ধরনের লুণ্ঠনের বিরুদ্ধে।’

এর আগে সকালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির কথা তুলে ধরেন শফিকুর রহমান।

সংসদে বিরোধী দল হিসেবে নিজেদের ভূমিকা ব্যাখ্যা করে শফিকুর রহমান বললেন, ‘আমরা একটা সংগঠন। পার্লামেন্টে আমরা বিরোধী দল, অসুবিধা নেই। এই দেশ শুধু সরকারি দলের না, এই দেশ কোটি মানুষের দেশ। বিভিন্ন আসন থেকে ৯০টি আসনে জনগণ আমাদের সংসদের ভেতরে পাঠিয়েছে। সেখানে বসে বসে আঙুল চোষার জন্য আমাদের পাঠায়নি, পাঠিয়েছে জনগণের পক্ষে কথা বলার জন্য।’

দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানালেন, ‘পুরো চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ-আটটা বিভাগের মধ্যে অর্ধেক, চারটাই সাম্প্রতিক বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত।’

নিজে সিলেট বিভাগের বাসিন্দা হয়েও চট্টগ্রামে আগে ছুটে আসা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যেখানেই জনগণের দুর্দশা-দুর্গতি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে আমি সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আমি এখানে সবার আগে এসেছি, কারণ খোঁজ নিয়ে বুঝতে পেরেছি এই জায়গা বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।’

দলীয় ত্রাণ তৎপরতা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা ইতিমধ্যে আমাদের ভাইদের সিদ্ধান্ত দিয়েছি, বিভিন্ন মানুষের কাছে যান, তাদের প্রতি সহানুভূতি জানান, উদ্ধারকাজে অংশ নিন, যতটুকু পারেন তাদের কাছে আমাদের উপহার পৌঁছে দিন। আমরা এটাকে রিলিফ বলি না। কিসের রিলিফ? এরা আমাদের ভাই-বোন। আমার ভাইয়ের বাড়িতে আমি রিলিফ নিয়ে যাব না। আমি উপহার নিয়ে যাব। আল্লাহ যাকে তৌফিক দেবেন, এটা আমাদের উপহার। বিপদে পড়লে সবাই সমান। আমরা যা পারি তা-ই করব।’

পাহাড়ধসে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করে তিনি বললেন, ‘শুধু এই বিভাগেই ৩৩ জন মানুষ পাহাড়ধসে মারা গেছেন। তাদের প্রত্যেকের পরিবারের কাছে-এক পরিবারে চারজন মারা গেলেও অসুবিধা নেই, চারজনের প্রত্যেকের জন্যই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আগামী তিন দিনের মধ্যেই সহায়তা পৌঁছে দেওয়া নিশ্চিত করব।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তার ভাষ্য, ‘আমরা সরকারকে অনুরোধ করব, সরকারের তহবিল থেকে তাদের পর্যাপ্ত সহযোগিতা করুন। এটা সরকারের দায়িত্ব। আমাদের এটা সুযোগ, আর সরকারের এটা দায়িত্ব।’

এর আগে শুক্রবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির কথা তুলে ধরেন শফিকুর রহমান।

তিনি বলছিলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের পক্ষ থেকে ইতিমধ্যে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে। কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়।’

শফিকুর রহমানবন্যাচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    রাজবাড়ীর ইউএনওর গাড়িচালকের একাধিক সনদ, তিন জন্মতারিখ

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:১১

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    পলাতকদের বদলে সারের নতুন ডিলার নিয়োগের উদ্যোগ

    ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    নেপালে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯

    ২৮ আগস্ট ২০২৬, ০৯:৫০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    পাওয়া যাচ্ছে আগাম শিম, কেজি ১৬০

    ২৮ আগস্ট ২০২৬, ০৭:৪৯

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    বিদ্যুৎ-সারের দাবিতে বাসদের সমাবেশে বিএনপির হামলার অভিযোগ

    ২৮ আগস্ট ২০২৬, ২০:০৩

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীকে পরিবারসহ পাওয়া গেল চট্টগ্রামে

    ২৮ আগস্ট ২০২৬, ১৩:১০

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ভারত কেন ক্ষেপণাস্ত্রের গোপনীয় তথ্য বেসরকারি কোম্পানিকে দিচ্ছে

    ২৮ আগস্ট ২০২৬, ১২:১০

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু

    ২৮ আগস্ট ২০২৬, ১৫:৪৩

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ইরান যুদ্ধের ছয় মাস পর আরব বিশ্বের পরিস্থিতি কী

    ২৮ আগস্ট ২০২৬, ১৪:৪২

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    বই খুলে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা, ভিডিও করায় সাংবাদিকদের মারধর

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৪০

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    উন্নয়নের গল্প নয়, চার কোটি বেকারের কর্মসংস্থান চায় যুব ইউনিয়ন

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:০৮

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    চাকরির বদলে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি, যেভাবে ফিরলেন রাজন

    ২৮ আগস্ট ২০২৬, ২১:৪৭

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পরে গ্রেপ্তার ১৪

    ২৮ আগস্ট ২০২৬, ১৯:৫৩

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    খাল খননে হরিলুট, শ্রমিকদের মজুরি না দিয়েই কোষাগারে টাকা ফেরত ইউএনওর

    ২৮ আগস্ট ২০২৬, ২২:১৭

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    আগামী বছর মিয়ানমারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু করবে রাশিয়া

    ২৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯

    advertiseadvertise