Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন নয়, বিএনপি নেতাকর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৬:৪৯
শেয়ার করুন:
বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন নয়, বিএনপি নেতাকর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

শনিবার সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজার ফুটওভারব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমিবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিরোধে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমিবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তিরা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যদি দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করে, জেনে রাখবেন, প্রশাসনের প্রয়োজন এই চট্টগ্রামে হবে না। আমার দলের নেতাকর্মীরাই যথেষ্ট প্রতিরোধ করতে।’

শনিবার সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজার ফুটওভারব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উদ্যোগে শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অংশ হিসেবে ফুটওভারব্রিজটি নির্মাণ করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন প্রকল্পটির পরিচালক মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিডিএর চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বললেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বেড়েছে। চট্টগ্রামেও সরকারের দেওয়া প্রতিশ্রুতির চেয়ে বেশি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করছে।

ফুটওভারব্রিজটির নির্মাণকাজ সম্পর্কে সিডিএ সূত্র জানায়, সেতুটির মূল অংশের দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার, উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৫ মিটার। পথচারীদের ওঠানামার সুবিধার্থে এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে। সেতুটির স্থান নির্বাচন, নকশা ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেন জানালেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভারব্রিজ নির্মাণ ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ দাবিতে আজকের প্রধান অতিথির নেতৃত্বেই একসময় এখানে মানববন্ধন হয়েছিল। অবশেষে সেতুটি চালুর মধ্য দিয়ে সেই দাবি পূরণ হলো।

অনুষ্ঠানে সিডিএর সচিব নুর-এ-জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশৃঙ্খলাপ্রতিমন্ত্রী মীর হেলালচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি