দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিরোধে প্রশাসনের প্রয়োজন হবে না, দলের নেতাকর্মীরাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমিবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।তিনি বলেছেন, ‘একাত্তরের পরাজিত শক্তি এবং চব্বিশের পরাজিত শক্তিরা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যদি দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করে, জেনে রাখবেন, প্রশাসনের প্রয়োজন এই চট্টগ্রামে হবে না। আমার দলের নেতাকর্মীরাই যথেষ্ট প্রতিরোধ করতে।’শনিবার সকালে চট্টগ্রাম নগরের লালখান বাজার ফুটওভার...