Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আড়াই হাজার কোটির প্রকল্প

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২২:৪৬
পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আড়াই হাজার কোটির প্রকল্প

সংগৃহীত ছবি

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানিয়েছেন, ‘পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন ও সার্বিক ক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আড়াই হাজার কোটি টাকার একটি বিশাল উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছেন। দ্রুতই এ প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবে।’

আজ শনিবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন সনাতন ধর্মীয় মন্দিরে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘পার্বত্য এলাকার প্রতিটি নাগরিকের ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সম-অধিকার ও সুষম উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই উদ্দেশ্যে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের মাধ্যমে বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

তিনি উল্লেখ করেন, এই বিশাল উন্নয়ন প্রকল্পের আওতায় অনুন্নত ও প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি, টেকসই সামাজিক নিরাপত্তা বিধান, দূরবর্তী অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা, ই-লার্নিংয়ের মাধ্যমে আধুনিক শিক্ষার বিস্তার, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং কৃষি ব্যবস্থার আধুনিকায়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।

পার্বত্য অঞ্চলের সুষম শান্তি ও সম্প্রীতির ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, ‘পাহাড়ের পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে শান্তিময় পরিবেশে বসবাস করলে সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজতর হয়। দেশের অন্যান্য জেলার তুলনায় এই তিন পার্বত্য জেলাকে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং এ অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন।’

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু সভাপতিত্ব করেন। এতে জেলা পরিষদের সদস্যবৃন্দ এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান থেকে রাঙামাটি জেলার ৪৭টি মন্দিরের অনুকূলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মোট ২৪ লাখ ৯১ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। সভা শেষে প্রতিমন্ত্রী শহরের ঐতিহ্যবাহী কালীতলা (কালীবাড়ি) মন্দির পরিদর্শন করেন।

এর আগে প্রতিমন্ত্রী রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ পর্যালোচনা সভায় অংশ নেন। সভায় রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে একাধিক তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পার্বত্য চট্টগ্রামআড়াই হাজার কোটির প্রকল্পপ্রতিমন্ত্রী মীর হেলাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’