Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

‘আমেরিকাকে খুশি রাখতে চুক্তির পক্ষে বিএনপি-জামায়াত-এনসিপি’

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২০:৪৮
শেয়ার করুন:
‘আমেরিকাকে খুশি রাখতে চুক্তির পক্ষে বিএনপি-জামায়াত-এনসিপি’

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মোর্চা ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’।

এতে জোটের নেতারা অভিযোগ করেছেন, সাম্রাজ্যবাদী আমেরিকাকে খুশি রাখতে বিএনপি সরকার চুক্তি করেছে আর বিরোধী দল জামায়াতে ইসলামী ও এনসিপি চুক্তির বিরোধিতা করছে না।

আজ রবিবার বিকালে নগরীর আন্দরকিল্লায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি অশোক সাহা।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম, জেলা গণমুক্তি ইউনিয়নের সভাপতি রাজা মিঞা, বাসদ (মার্ক্সবাদী) জেলা সমন্বয়ক শফিউদ্দিন কবির আবিদ, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয় ও সাম্যবাদী আন্দোলনের জেলা ইনচার্জ শাহীন মঞ্জুর বক্তব্য রাখেন।

সমাবেশে জোটের নেতারা বললেন, ‘চট্টগ্রাম বন্দরের সঙ্গে শুধু দেশের অর্থনৈতিক স্বার্থ যুক্ত নয়। এর সঙ্গে ভূ-কৌশলগত স্বার্থ, রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের বিষয়ও যুক্ত। বন্দরের নিজের চার হাজার কোটি টাকায় নিউমুরিং টার্মিনাল নির্মাণ করা হয়েছিল। অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল। লাভজনক একটি কনটেইনার টার্মিনাল।’

‘বিএনপি সরকার আরব আমিরাত ও মার্কিন সাম্রাজ্যবাদকে খুশি করতে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে তড়িঘড়ি করে চুক্তি সই করেছে। বিরোধী দল জামায়াত, এনসিপিও সাম্রাজ্যবাদীদের খুশি রাখতে এমন আত্মঘাতী জাতীয় স্বার্থবিরোধী চুক্তির কোনো বিরোধিতা করছে না। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাংলাদেশের অর্থনীতি, জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে দীর্ঘমেয়াদে ঝুঁকিতে ফেলে দিল।’

জোট নেতারা আরও বললেন, ‘স্বাক্ষরের পরও চুক্তিতে কী আছে প্রকাশ করা হচ্ছে না। এ চুক্তির ফলে বন্দরের আয়ের সিংহভাগই বিদেশে চলে যাবে। জনমনে এমন আরও নানা সংশয় তৈরি হচ্ছে। এজন্য আমরা অবিলম্বে সম্পাদিত চুক্তি জনসম্মুখে প্রকাশের দাবি জানাচ্ছি। জাতীয় স্বার্থবিরোধী এ চুক্তি বাতিলের জোর দাবি জানাই।’

ঢাকায় চুক্তি স্বাক্ষরের দিন ঢাকায় আন্দোলনরত সিপিবির কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ জহির চন্দনসহ বাম নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার বিচার দাবিও করলেন জোট নেতারা। বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

আমেরিকাএনসিপিচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    দেয়ালে শেখ হাসিনার ফেরার স্লোগান, ডাকা হলো সেই শিক্ষার্থীদের অভিভাবকদের

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    শ্রমিক আন্দোলনে অর্থের জোগান দেওয়া ২০৪ জনের ব্যাংক হিসাব স্থগিত

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    পিয়াস মজিদের প্রিয় ৫ বই

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু

    টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে আহত সেনাসদস্যের মৃত্যু