Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:২১
চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

আফতাব মজুমদার জয়। সংগৃহীত ছবি

চট্টগ্রামে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।তার বিরুদ্ধে চট্টগ্রামের চান্দগাঁও থানায় মামলা করেন ওই শিক্ষার্থী।

গ্রেপ্তার হওয়া আফতাব এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস কলোনি এলাকার বাসিন্দা।

গতকাল বুধবার রাতে নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি টিম। পরে তাকে চান্দগাঁও থানায় আনা হয়।

ধর্ষণের শিকার মেয়েটি (১৯) চট্টগ্রাম নগরীর একটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আরও পড়ুন

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার ওয়ার্নারের

২২ জুলাই ২০২৬

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, গত ১৯ জুলাই আফতাবের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই কলেজ ছাত্রী। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তরুণীর অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় তাদের। তিন মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ জুলাই রাতে আফতাব তাকে বিয়ে করার কথা বলে নগরীর বহদ্দারহাটে একটি হোটেলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। কিন্তু বিয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে তাকে আবার বাসায় ফিরে যেতে বাধ্য করেন। এরপর তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন আফতাব। পরে তিনি জানতে পারেন, আফতাব বিবাহিত। তার সন্তানও আছে।

এনসিপির আগে আফতাব মজুমদার জয় চট্টগ্রাম মহানগর যুবশক্তির সংগঠক পদে ছিলেন। গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে। সেই কমিটিতে আফতাবকে সদস্য করা হয়।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন, মহানগর কমিটির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন ও দপ্তর সম্পাদক রিদুয়ান হৃদয়কে বারবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

মহানগর এনসিপির সদস্য আবুল কালাম আজাদের ভাষ্য, আফতাব চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তবে তিনি অতটা একটিভ নন। এর বেশি কিছু জানতে চাইলে মহানগর এনসিপির কার্যালয়ে যোগযোগ করুন।

এনসিপি নেতাচট্টগ্রামগ্রেপ্তারধর্ষণ মামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: