Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বোর্ড থেকে ক্রিকেটার সবাই অপেক্ষায় পুলিশি অ্যাকশনের

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১৫:০৮
বোর্ড থেকে ক্রিকেটার সবাই অপেক্ষায় পুলিশি অ্যাকশনের

‘আমার সঙ্গে যখন নাঈমের দেখা হয় থানায় তখন সে কান্না করে দেয়। কী হয়েছে জানতে চাইতেই নাঈম বলে-ভাইয়া আপনি কল্পনা করতে পারবেন না পুলিশ আমার সঙ্গে কী পরিমাণ খারাপ ব্যবহার করেছে। আমার কাছে ১৫ মিনিট ছিল ভয়াবহ।’

ক্রিকেটার নাঈম হাসানের বড় ভাই কামরুল আলম সাব্বির আজ শনিবার আগামীর সময়কে গতকাল শুক্রবার গভীর রাতে তার ভাইয়ের সঙ্গে ঘটা ঘটনার কথা এভাবেই বর্ণনা করছিলেন।

গতকাল নগরের লালখান বাজার এলাকায় জাতীয় ক্রিকেটার নাঈমকে পুলিশ হেনস্তা ও মারধর করে। এ সময় তিনি বিমানবন্দর থেকে বহদ্দারহাটের বাড়িতে ফিরছিলেন। ঢাকায় প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলা শেষে বিমানযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ প্রত্যাহার

১৩ জুন ২০২৬

বিসিবির পরিচালক সিরাজুদ্দীন মোহাম্মদ আলমগীর আগামীর সময়কে জানালেন, নাঈমের ঘটনায় ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল, বোর্ড পরিচালক, জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের সংগঠন সবাই সংক্ষুব্ধ ও ব্যথিত। তারা ঘটনার ব্যাপারে পুলিশের আইনি পদক্ষেপ পর্যবেক্ষণ করে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

নগরের ফরিদার পাড়ায় নাঈমের বাসায় কামরুল আলম সাব্বির বলেছেন, ‘আমি রাত পৌনে ১টায় থানায় যাই। তখন নাঈম আমাকে বলে, পুলিশ রাস্তার ওপর আমাকে গলা টিপে ধরে। প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করে। দুই পুলিশের পাশাপাশি একজন পাঞ্জাবি পরা লোকও আমাকে পেটায়।’


আরও পড়ুন

ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় ভাইয়ের মামলা

১৩ জুন ২০২৬

বিমানবন্দর থেকে ফেরার পথে নাঈমের সিএনজি অটোরিকশাটিকে সংকেত দেয় তিন পুলিশ। এসময় পুলিশের সোর্স পাঞ্জাবি পরিহিত সোহেলও ছিলেন। গাড়ি থেকে নামিয়ে তল্লাশির পাশাপাশি অকারণে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে জানান সাব্বির। তিনি আরও বলেছেন, পুলিশ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। বিশেষ করে এসআই শফিক, কনস্টেবল রাসেল ও সোহেল। অপর পুলিশ সদস্য কোনো খারাপ আচরণ করেননি।


আরও পড়ুন

দুই পুলিশ সাসপেন্ড, বিভাগীয় মামলা; ক্রিকেটার নাঈমের সঙ্গে কী ঘটেছিল…

১৩ জুন ২০২৬

থানায় পৌঁছার পর প্রথমে সাব্বির সেখানে ঢোকেন। এর কিছুক্ষণ পর নাঈমের বাবা বিএনপির সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ফুটবলার মাহবুব আলম পৌঁছান থানায়। কিন্তু কর্তব্যরত কর্মকর্তা তাকে ঢুকতে দেননি। বাইরে দাঁড় করিয়ে রাখেন ১৫ মিনিট।

মাহবুব আলম বলেছেন, ‘আমাকে পুলিশ ঢুকতে দেয়নি। খারাপ ব্যবহার করেছে। আমার ছেলেকে যেভাবে মারধর করেছে তা কল্পনা করা যায় না। আমি এই ঘটনার বিচার চাই।’

নাঈমকে হেনস্তার সময় লালখান বাজার এলাকায় লোকজন জড়ো হয়। অনেকে নাঈমকে চিনতে পারেন। তখন তারাও প্রতিবাদ জানায়। পুলিশ তখন নাঈমকে থানায় নিয়ে যায় জানিয়ে সাব্বির বলেছেন, ‘স্থানীয় লোকজন পাঞ্জাবি পরা লোকটিকে ধরে থানায় নিয়ে আসে। তখন আমাদের সামনে ওসি তাকে ওনার পাশে চেয়ারে বসিয়ে রাখেন। পরে জেনেছি তার নাম সোহেল। তিনি পুলিশের সোর্স।’


আরও পড়ুন

নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় পুলিশের সোর্স সোহেল আটক, তদন্তে কমিটি

১৩ জুন ২০২৬

এই ঘটনার সময় থানা থেকে নাঈম, সাব্বির ও বাবা মাহবুব বিসিবির সভাপতি তামিম ইকবাল, পরিচালক সিরাজুদ্দীন মুহাম্মদ আলমগীর ও ইসরাফিল খসরুর সঙ্গে যোগাযোগ করেন। তারপর সুর নরম হতে থাকে পুলিশের।


ক্রিকেটার নাঈম হাসানমারধরপুলিশহেনস্তাক্রিকেট বোর্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম