Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রামের এসপি

গুরু সাজ্জাদের নির্দেশে ভারতে পালাচ্ছিলেন ডেভিড ইমন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১৬:১৫
গুরু সাজ্জাদের নির্দেশে ভারতে পালাচ্ছিলেন ডেভিড ইমন

গ্রেপ্তারের পর ডেভিড ইমনকে নিয়ে সংবাদ সম্মেলনে আসে পুলিশ—ছবি : আগামীর সময়

দেড় মাস আগে চট্টগ্রামের রাউজান উপজেলায় যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যার ঘটনায় টনক নড়ে পুলিশের। সিদ্ধান্ত নেয়, শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনদের পুরো নেটওয়ার্ককে কোনোভাবেই আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

পুলিশের মনোভাব জানতে পেরে বাহিনীর সদস্যদের গা-ঢাকা দেওয়ার নির্দেশ দেন বিদেশে পলাতক শিবির ক্যাডার বড় সাজ্জাদ। ডেভিড ইমনকে ভারতে পালিয়ে যাবার পরামর্শও দেন তিনি।

ততদিনে বড় সাজ্জাদ বাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগের সব পথে ঢুকে যায় পুলিশ। ভারতে যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে রওনা দেওয়ার পর থেকেই পুলিশ তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে যশোরে গিয়ে ধরা পড়েন ডেভিড ইমন ও তার তিন সহযোগী।

চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিলেন। গতকাল যশোরে গ্রেপ্তার হওয়া ডেভিড ইমন ও তার তিন সহযোগীকে রাতে চট্টগ্রামে আনা হয়।

আরও পড়ুন

টার্গেট কিলিং থেকে চাঁদাবাজি, ডেভিড ইমন কি থামলেন?

২৯ জুলাই ২০২৬


আজ বৃহস্পতিবার সকালে তাদের নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি। কিন্তু কোনো সাংবাদিককে কথা বলতে দেননি ইমনের সঙ্গে।

মোবারক হোসেন ইমন, অপরাধ জগতে প্রবেশের পর যার নাম হয়ে যায় ডেভিড ইমন। কেউ কেউ তাকে ডাকে শয়তান ইমন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে তার বাড়ি। থাকতেন নগরীর বায়েজিদ বোস্তামি থানার আতুরার ডিপো এলাকায়। তার বিরুদ্ধে নগরী ও জেলায় ৭টি হত্যাসহ মোট ১৪ মামলা।

এসপি মাসুদ আলম বললেন, ‘বিদেশে পলাতক গ্যাং লিডার সাজ্জাদের পরামর্শে ভারতে পালানোর জন্য ডেভিড ইমনের আঁকা ছক আমরা জেনে যাই। পুলিশের কয়েকটি টিমকে সম্ভাব্য বিভিন্ন এলাকায় পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম থেকে ঢাকা যাবার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তাকে ধরার চেষ্টা করি। কিন্তু সে গাড়ি বদল করে ঢাকায় ঢুকে যেতে সক্ষম হয়। তখন খবর আসে সে খুলনার দিকে যাচ্ছে। পদ্মা সেতুর টোলপ্লাজায় আমরা চেকপোস্ট বসাই। ব্যাড লাক। সেখানে আমরা তাকে ধরতে পারিনি।’

‘এরপর সে রুট চেঞ্জ করে গোপালগঞ্জ হয়ে নড়াইলে পৌঁছে। তখন রাত সাড়ে তিনটা। নড়াইলের এসপি চেষ্টা করেন। কিন্তু সে যশোরে চলে যেতে সক্ষম হয়। যশোরের এসপিকে আমরা সব তথ্য দিই। তিনি ডিবিকে দিয়ে চেকপোস্ট বসান। সেই চেকপোস্টে ইমনসহ চারজন ধরা পড়েন’, বলছিলেন তিনি।

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

২৯ জুলাই ২০২৬


কখনও দুবাই, কখনও ভারতে অবস্থানের মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে ডেভিড ইমন দেড় বছর ধরে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছিলেন। তবে এসপি মাসুদ আলম জানালেন, ‘ডেভিড ইমন বাংলাদেশেই ছিলেন।’

অবস্থা বেগতিক দেখে বড় সাজ্জাদ তাকে ভারতে নিয়ে যাবার পরিকল্পনা চূড়ান্ত করেন। অবৈধভাবে সীমান্ত পার করার জন্য মানুষও ঠিক। ভোর ৬টায় যশোরের সীমান্ত দিয়ে ইমন ও তার তিন সহযোগীর ভারতে ঢোকার কথা। তার আগেই গ্রেপ্তার করতে সক্ষম হই- বললেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

ডেভিড ইমনের কাছে একটি ভারতীয় আধার কার্ডও পাওয়া গেছে বলে জানালেন এসপি মাসুদ আলম। আধার কার্ড হলো ভারতের বাসিন্দাদের জন্য সরকারের দেওয়া ১২ ডিজিটের কোড নম্বরসহ একটি বিশেষ পরিচয়পত্র। এসপির দাবি, ইমন ভারতে গিয়ে সেটি ব্যবহার করার কথা ছিল।

আরও পড়ুন

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সঙ্গে আরও গ্রেপ্তার হলেন যারা

২৯ জুলাই ২০২৬

তবে জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ডেভিড ইমনের কাছে আধার কার্ড পাওয়া যায়নি। বড় সাজ্জাদ তার জন্য আধার কার্ড তৈরি করে রেখেছেন বলে জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন।

চট্টগ্রামডেভিড ইমনগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে