Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

চবি ক্যাম্পাসে খেলা দেখার আগ্রহ আর্জেন্টিনা রাষ্ট্রদূতের

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১৯:০০
চবি ক্যাম্পাসে খেলা দেখার আগ্রহ আর্জেন্টিনা রাষ্ট্রদূতের

আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা

বিশ্বকাপ ফুটবল ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ব্যাপক সাড়া ফেলেছে। ছাত্র-ছাত্রীদের এই বাঁধভাঙা উন্মাদনা পৌঁছে গেছে সুদূর আর্জেন্টিনা পর্যন্ত। এবার ক্যাম্পাসের এই উন্মাদনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১২ জুলাই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচটি দেখতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন তিনি।

চবি ক্যাম্পাসের বড় পর্দায় শিক্ষার্থীদের সঙ্গে বসে নিজ দেশের খেলা উপভোগ করতে চান রাষ্ট্রদূত। ইতিমধ্যে দূতাবাস থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর কামরুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানালেন, ‘দূতাবাস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে খেলা দেখার আগ্রহ প্রকাশ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আর্জেন্টিনার রাষ্ট্রদূত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে বসে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ উপভোগ করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

চলমান ফুটবল বিশ্বকাপে ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরের বড় পর্দায় সবগুলো বড় দলের খেলা দেখানো হচ্ছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচে বেশি উদ্দীপনা দেখা যায়। তবে ব্রাজিল, জার্মানির মতো দল বিদায় নিলেও আর্জেন্টিনাকে ঘিরে এখনো বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাস রয়েছে। যদি আর্জেন্টিনার রাষ্ট্রদূত সামনের ম্যাচে আসেন তাহলে বড় পর্দায় খেলা দেখার আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হবে খোদ চবি কর্তৃপক্ষ। এতদিন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই খেলা দেখানো হতো।

উল্লেখ্য, প্রায় সপ্তাহ ধরে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত হচ্ছে। নগর ও বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের বড়দিঘীর পাড় এলাকা পানিতে তলিয়ে যায়। আজ শুক্রবার থেকে পানি নামতে শুরু করেছে। এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে।


আর্জেন্টিনা রাষ্ট্রদূতচবি ক্যাম্পাসবিশ্বকাপ ফুটবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?