এই দিনে
প্রথম ব্রিটিশ পারমাণবিক বোমা পরীক্ষা
বিচিত্রা ডেস্ক

১৯৫২ সালের এই দিনে প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় গ্রেট ব্রিটেন। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পর পারমাণবিক অস্ত্রের অধিকারী তৃতীয় রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তারা। ব্রিটেনের ‘হারিকেন’ নামের পারমাণবিক যন্ত্রটি বিস্ফোরণ করা হয় অস্ট্রেলিয়ার মন্টে বেলো দ্বীপে। পরীক্ষামূলক কার্যক্রমগুলো অব্যাহত ছিল পরবর্তী কয়েক বছর।



