ভুয়া জ্ঞান অজ্ঞতার চেয়েও বেশি বিপজ্জনক
বিচিত্রা ডেস্ক

উক্তিটি আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শ-এর। ১৯০৩ সালে তার ‘ম্যান অ্যান্ড সুপারম্যান’ নাটকের ‘ম্যক্সিম ফর রেভল্যুশনিস্টস’ অংশে কথাটি লেখেন। মূলত এই অংশে রয়েছে বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য সংক্ষিপ্ত দার্শনিক উক্তি ও নীতিগত বিবৃতি। বার্নার্ড শ সতর্ক করে বলেছেন, কোনো বিষয়ে কম জানা ভুল জ্ঞান অর্জনের থেকে ভালো।



