উক্তি
জীবনে ভয় পাওয়ার কিছু নেই আছে শুধু বুঝে নেওয়ার বিষয়
বিচিত্রা ডেস্ক

উক্তিটি বিখ্যাত রসায়নবিদ মেরি কুরির। তিনি তেজস্ক্রিয়তা গবেষণার পথিকৃৎ এবং নোবেলজয়ী প্রথম নারী। অজানাকে ভয় না পেয়ে তা জানার ও বোঝার চেষ্টা করাই তার এই উক্তির মূল বার্তা। অনেক সময় কোনো বিষয়ে অজ্ঞতা মনে সৃষ্টি করে ভয়। তবে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন একজন ব্যক্তিকে সাহায্য করতে পারে জীবনে যেকোনো বাধা আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে।



