Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রকৃতি পরিচয়

মিউজিক্যাল নোট প্ল্যান্ট

আবিদ করিম মুন্না
agamir somoy
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৫:৪৭
মিউজিক্যাল নোট প্ল্যান্ট

সংগৃহীত ছবি

ফুলের কথা ভাবলে প্রথমেই মনে পড়বে স্বাভাবিক বোঁটার ওপর থাকবে একাধিক পাপড়ি। একটি বৃত্তকে কেন্দ্র করেই বেশ কটি পাপড়ি ছড়ানো ফুলই চোখে পড়ে বেশি। ব্যতিক্রম সবসময়ই ব্যতিক্রম। তেমনই একটি ফুল মিউজিক্যাল নোট প্ল্যান্ট।

দেখতে অবিকল বাদ্যযন্ত্র বা সুরের চিহ্ন— অর্থাৎ স্বরলিপির প্রতীকের মতো। স্বরলিপি সুর, তাল ও মাত্রানির্দেশক কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংগীতকে লিখিতভাবে প্রকাশ করার পদ্ধতি। গড়ন স্বরলিপির প্রতীকের মতো বলেই গন্ধহীন এই ফুলটি ‘ডো রে মি ফ্লাওয়ার’ নামেও পরিচিত, যার বাংলা দাঁড়ায় ‘সা রে গা মা পা ফুল’। উদ্ভিদতাত্ত্বিক নাম Clerodendrum incisum পরিবার Lamiaceae.

গান ভালোবাসি, তাই পেছন ফিরে দেখার চেষ্টা করলাম ‘স্বরলিপি’ কথাটি দিয়ে কী কী গান রয়েছে। খুঁজে পেলাম ওপার বাংলার কিংবদন্তি কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া— ‘আমার গানের স্বরলিপি লেখা রবে’ কিংবা গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানের কোকিল রুনা লায়লার গাওয়া ‘স্বরলিপি’ সিনেমার ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কী হবে’।

প্রচলিত কোনো বাংলা নাম খুঁজে পাওয়া যায়নি। খুব দ্রুত বেড়ে ওঠা বহুবর্ষজীবী গুল্মজাতীয় গাছটি দুই থেকে চার ফুট পর্যন্ত উঁচু হয়। পুরো গাছ হালকা সবুজ পাতায় ভরে থাকে। দেখতে উল্টো নৌকার মতো; লম্বায় দুই থেকে আড়াই ইঞ্চি। পাতার দুই পাশে করাতের দাঁতের মতো নকশা কাঁটা থাকে।

খুব বেশি ঠান্ডা বা বেশি পানি পছন্দও করে না। শীতকাল এলে ঝরতে থাকে পাতা। নতুন পাতা গজাতে অনেক সময় লাগে। বসন্তের শেষে বা গ্রীষ্মের শুরুতে নতুন পাতায় ভরে ওঠে গাছ। শীতকাল ছাড়া বছর জুড়ে গাছে শাখার শীর্ষে সমান উচ্চতার কলি দেখে মনে হয় বাতাসে সুরের মূর্ছনা ভেসে বেড়াচ্ছে।

ফুলের রঙ ধবধবে সাদা। পাপড়িগুলো একপাশে এমনভাবে লাগানো, দেখে মনে হতে পারে ছোট এক সাদা প্রজাপতি উড়ছে। ফুলের ভেতর থেকে বেরিয়ে আসা পুংকেশরগুলো ফুলের চেয়ে দেড়-দুই ইঞ্চি লম্বা। কেশরগুলোর রঙ খয়েরি। তার মাথায় পরাগধানীর রঙ হলুদ। ফুলগুলো ফোটার পর গাছে দুদিনের বেশি থাকে না। গাছতলায় একসঙ্গে অনেক ফুল পড়ে থাকলে মনে হয় তুষারপাত হয়েছে।

মিউজিক্যাল নোট প্ল্যান্টের জন্মস্থান আফ্রিকা। একসময় ঢাকায় ফুলটির দেখা মিলত শুধুই কার্জন হলের বাগানে। ডালের কাটিং করে বংশবিস্তার খুব সহজ। আজকাল ছড়িয়ে গেছে দেশের অনেক প্রান্তে।

লেখক : কৃষিবিদ, গবেষক, সহপরিচালক, বাংলা একাডেমি

ই-মেইল : [email protected]

মিউজিক্যাল নোট প্ল্যান্টপ্রকৃতিফুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    রাজশাহীর সরকারি পদ্মা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

    আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    ব্যালন ডি’ অর একজন স্প্যানিশ ফুটবলারের জেতা উচিত

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন

    বাঁশের খুঁটিতে ঠেকানো স্কুল ভবন, ঝুঁকিতে শিক্ষার্থীদের জীবন