Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রকৃতি পরিচয়

সেন্টমার্টিনে পরশপিপুল

আবিদ করিম মুন্না
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২
শেয়ার করুন:
সেন্টমার্টিনে পরশপিপুল

ছবি: আগামীর সময়

২০২৫ সালের ডিসেম্বরের শেষে সেন্টমার্টিন থেকে ফেরার আগের গোধূলিলগ্নে ট্যুরের অভিজ্ঞজন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুরের বাংলার সহকারী অধ্যাপক সরকার সোহেল আহমেদ বললেন— “ভাই, আমি তো জাহাঙ্গীরনগরে পড়তাম, জাহাঙ্গীরনগরেই এখন পিএইচডি করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মুশফিকুর রহিম, ‘নীল হাওয়া’ নামে তার একটি রিসোর্টও আছে। একনজর দেখে যাবেন না।” বললাম— “নন্দিত কথাশিল্পী হ‍ুমায়ূন আহমেদের ‘সমুদ্র বিলাস’ দেখালেন, প্রিয় ক্রিকেটার ‘হামাকেরে বোগড়ার (বগুড়া) ছোল’ মুশফিকুর রহিমেরটা একপলক না দেখার কোনো কারণই নেই। অগ্রগামী হোন।”

কিছু পথ এগোতেই ‘নীল হাওয়া’র একটি কি দুটি রিসোর্ট আগে ব্রাজিলের পতাকার মতো দূর থেকে লাগছিল। বেশ কিছু চমৎকার হলুদ ফুল যেন সবুজ চাদরের ওপর বিছানো। প্রথম দেখায় ঢেঁড়সের ফুল, আবার কলকে কিংবা মাইক ফুলের মতো লাগল। পুরোপুরি চিনতে কষ্ট হলেও অবচেতন মন বলল, ‘এ ফুল তুমি চেন মুন্না! আরেকটু মনে করে দেখ তো।’

কানাডিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মরি মাইলফের ভাইয়ের ছেলে তরুণ উদ্ভিদ গবেষক লিউক ডিমার্শ ২৩ বছর আগে ক্যামেরাবন্দি করেছিল লালমনিরহাটের আদিতমারী উপজেলার একটি হাটে। আরডিআরএস (রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস) বাংলাদেশের ফেলোশিপ এবং জিটিজেডের (জার্মান টেকনিক্যাল কো-অপারেশন) অর্থায়নে ঔষধি উদ্ভিদের ওপর মাঠপর্যায়ে গবেষণার কাজ করছিলাম দুজনে। হাঁপিয়ে উঠেছিলাম যখন সেই শীতের সকালে তখন এক পেয়ালা ধূমায়িত চায়ের খোঁজেই এসেছিলাম। লোকজনকে জিজ্ঞেস করলে কানে এসেছিল, ‘হামরাগুলা বাপো উয়্যার (

গরমের দেশগুলোতে সাগরের তীরে বেশি দেখা মেলে এবং প্রাকৃতিকভাবেই জন্মায়। বাসি এবং সতেজ ফুলের রঙ আলাদা। পাতার গড়ন, ডালপালার বিন্যাস এবং অবারিত প্রস্ফুটন গাছটিকে দিয়েছে অনন্য মর্যাদার আসন।

পরশপিপুল মাঝারি আকৃতির চিরসবুজ বৃক্ষ। উচ্চতায় ২৫ থেকে ৪০ ফুট হতে পারে। পাতা পানপাতার মতো দেখতে, ফুল একক। হালকা হলুদ, ভেতরে গাঢ় লাল দাগ থাকে। অনেকগুলো পরাগকেশরযুক্ত জবাফুলের মতো আর বাসি ফুল লালচে।

গ্রীষ্ম-বর্ষায় প্রচুর পরিমাণে ফুটলেও সারা বছরই দু-একটি ফুল চোখে পড়ে। ফল গোলাকার এবং আপনা-আপনিই ফেটে যায়। বীজ থেকেই বংশবৃদ্ধি হয়ে থাকে। কাঠ দৃঢ় ও স্থায়ী হয়ে থাকে। নৌকা, বন্দুকের বাঁট, গরুর গাড়ি ও চাষের যন্ত্রপাতি তৈরিতে ব্যবহার হয়ে থাকে। বাকল থেকে আঁশ এবং ফুল থেকে হলুদ রঙ পাওয়া যায়।

পরশপিপুলের শিকড় টনিক, বাকল অরেচক, আমাশয় ও চর্মরোগের ওষুধ।

উদ্ভিদতাত্ত্বিক নাম Thespesia populnea (Syn: Hibiscus populnea) ইংরেজি নাম bvg Portia tree, Indian tulip tree, Pacific rosewood, Milo, Seaside Mahoe পরিবার Malvaceae. স্থানীয়ভাবে অনেকে বলু এবং পিপুল বলেও চেনেন।

লেখক: কৃষিবিদ ও গবেষক

ছবি: সরকার সোহেল আহমেদ

সেন্টমার্টিনপরশপিপুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    গাছের
    )
    নামধাম
    জানোং
    না
    ;
    ওচিনবিক্কটিক্ক
    (
    অচিনবৃক্ষ
    )
    হব্যার
    পারে।
    ’