উক্তি
প্রস্তুতরাই সুযোগের সদ্ব্যবহার করে
আগামীর সময় ডেস্ক

লুই পাস্তুর
উক্তিটি লুই পাস্তুরের। তিনি বিখ্যাত ফরাসি অণুজীববিজ্ঞানী ও রসায়নবিদ। ১৮৫৪ সালে লিলি বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতায় এ কথা বলেন তিনি। তার মতে, সাফল্য তাদের কাছেই আসে যারা জ্ঞান অর্জন, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে। কারণ, সুযোগ এলে শুধু প্রস্তুত মানুষই সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারে।




