Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

কী করে এলো ‘ককটেল’

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৭:১৫
শেয়ার করুন:
কী করে এলো ‘ককটেল’

বাংলাদেশে ‘ককটেল’ বলতে সাধারণত বোঝানো হয় হাতে তৈরি একধরনের ছোট বিস্ফোরককে

ককটেল শব্দটি শুনলে প্রথমেই মনে হয় রঙিন পানীয়ের গ্লাস, বরফের টুকরা আর ফলের রসের মিশ্রণ। অবশ্য দেশভেদে কোন কোন শব্দ ভিন্ন অর্থ উৎপাদন করতে পারে। যেমন আমাদের দেশে সর্বসাধারণের কাছে ককটেলের মানে হল এক ধরণের বিষ্ফোরক। আবার অর্থনৈতিক শ্রেণীতে সামান্য উপরের দিকে গেলেই একই শব্দের অর্থ দাঁড়ায় এক বিশেষ পানীয়।

যুদ্ধের ময়দানে একসময় ককটেল হয়ে উঠেছিল আগুন ছড়ানো অস্ত্র। সেই অস্ত্রের নাম মলোটভ ককটেল। তবে পানীয়ের সঙ্গে এর সম্পর্ক কোথায়? আর একটি সাধারণ কাচের বোতল কীভাবে পরিচিত হলো যুদ্ধাস্ত্র হিসেবে?

ককটেল শব্দটির উৎপত্তি নিয়েই রয়েছে নানা মত। আঠারো শতকের শেষ দিকে ইংরেজি ভাষায় শব্দটির ব্যবহার শুরু হয় বলে ধারণা করা হয়। ১৮০৬ সালে যুক্তরাষ্ট্রের পত্রিকা দ্য ব্যালান্স অ্যান্ড কলম্বিয়ান রিপোজিটরিতে ককটেলের একটি সংজ্ঞা প্রকাশিত হয়। সেখানে একে বলা হয়েছিল, স্পিরিট, চিনি, পানি ও তিক্ত উপাদানের মিশ্রণে তৈরি একধরনের উদ্দীপক পানীয়। আধুনিক ককটেলের ধারণার সঙ্গে এর বেশ মিল রয়েছে।

সোভিয়েত-ফিনল্যান্ড যুদ্ধের সঙ্গে জড়িয়ে আছে কক্টেলের নাম। ছবিতে একজন ফিনিশ সৈন্য ককটেল ছুড়ে মারছেন। ছবি: ব্লগ. ন্যাশনাল মিউজিয়ামতবে ককটেল নামটি এল কোথা থেকে, তা নিয়ে নিশ্চিত কোনো ব্যাখ্যা নেই। একটি জনপ্রিয় গল্প অনুযায়ী, ঘোড়ার লেজের মতো পানীয়ের রং ও মিশ্রণের বৈচিত্র্য থেকে এসেছে শব্দটি। আবার কেউ মনে করেন, পানীয় পরিবেশনের সময় ব্যবহৃত মোরগের লেজের পালকের সঙ্গে এর নামের সম্পর্ক রয়েছে। এসব ব্যাখ্যার কোনোটিই অবশ্য চূড়ান্তভাবে প্রমাণিত নয়।

পানীয়ের জগৎ থেকে ককটেল শব্দটি একসময় ঢুকে পড়ে যুদ্ধের ইতিহাসেও। ১৯৩০-এর দশকে স্পেনের গৃহযুদ্ধে ট্যাংকের বিরুদ্ধে আগুন ছড়ানো বোতল ব্যবহারের নজির পাওয়া যায়। তবে ১৯৩৯ সালের সোভিয়েত-ফিনল্যান্ড যুদ্ধের সময় এটি বিশেষ পরিচিতি পায়। তখন ফিনিশ সেনারা সোভিয়েত ট্যাংকের বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করতেন।

সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ব্যাচেস্লাভ মলোটভের নামের সঙ্গে জড়িয়ে যায় অস্ত্রটির নাম। ফিনিশরা তাকে ব্যঙ্গ করে আগুন ছড়ানো বোতলটির নাম দেয় ‘মলোটভ ককটেল’। প্রচলিত একটি গল্প অনুযায়ী, সোভিয়েত বোমা হামলাকে মলোটভ খাদ্য সরবরাহ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। ফিনিশরা সেই বোমাকে বলত ‘মলোটভের ব্রেড বাস্কেট’। আর তার সঙ্গে পানীয় হিসেবে আগুনের বোতলের নাম দেয় মলোটভ ককটেল। যদিও গল্পটির ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে।

এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনসহ বিভিন্ন দেশেও অস্ত্রটি ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশ্বের নানা সংঘাত ও রাজনৈতিক আন্দোলনে এর উপস্থিতি দেখা গেছে।
তবে বাংলাদেশে ‘ককটেল’ বলতে সাধারণত বোঝানো হয় হাতে তৈরি একধরনের ছোট বিস্ফোরককে। অন্যদিকে মলোটভ ককটেল মূলত অগ্নিসংযোগকারী অস্ত্র। অর্থাৎ নামের মিল থাকলেও প্রকৃতি ও কাজের ধরনে পার্থক্য রয়েছে।

ফিনিশ সেনারা সোভিয়েত ট্যাংকের বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহার করতেনবাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ডে ককটেলের ব্যবহার শুরু হয় ১৯৮৫ সালের দিকে। তখন এর বিস্ফোরণক্ষমতা তুলনামূলক কম ছিল। মূলত শব্দ ও ধোঁয়া তৈরি করে আতঙ্ক ছড়ানোর জন্য এগুলো ব্যবহার করা হতো।

১৯৯৬ সালে প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা বিষয়ক প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর ছাত্র ও যুব সংগঠনের সংঘর্ষে ককটেল ও হাতে তৈরি বোমা ব্যবহারের বিবরণ পাওয়া যায়। অর্থাৎ নব্বইয়ের দশকে এটি রাজনৈতিক সংঘাতের পরিচিত অস্ত্র হয়ে উঠেছিল।

ফিনিশ মলোটভ ককটেলের সঙ্গে যদিও বাংলাদেশের পেট্রল বোমার মিল পাওয়া যায়। সত্যি বলতে, দুটো একই জিনিস।

একটি শব্দের এমন বিচিত্র ব্যবহার সত্যিই কৌতুহল জোগায়। পশ্চিমে যে বস্তুকে মলোটোভ ককটেল বলা হচ্ছে, সেটিই আবার বাংলাদেশে হয়ে গেছে 'পেট্রল বোমা'। আর কেবল ‘ককটেল’ বলে ভিন্ন একটি বিশেষ বিষ্ফোরক এই দেশে পরিচিতি পেয়েছে। যেটি মলোটভ ককটেল থেকে একেবারে স্বতন্ত্র। যাই হোক, বিষ্ফোরক ককটেলের শুরুটা হয়েছিল এই মলোটভ ককটেলকে দিয়েই।

সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ- বাংলাদেশ: পলিটিকাল ভায়োল্যান্স অন অল সাইডস, ন্যাশনাল জিওগ্রাফিক, লাইভ সায়েন্স, ব্লগ. ন্যাশনাল মিউজিয়াম 

ককটেলবিস্ফোরকমলোটভ ককটেলফিনল্যান্ডরাশিয়াসোভিয়েতউইন্টার ওয়ার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র