কক্সবাজারের টেকনাফে এলপিজি গ্যাস সিলিন্ডার ও প্লাস্টিকের ড্রামে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর হাটিয়ারঘোনা গ্রামের দুটি মুরগির খামারে সন্দেহজনক লোকজনের জমায়েত এবং পেট্রল ও কাচের বোতল মজুতের অভিযোগ উঠেছে। এসব উপকরণ দিয়ে পেট্রল বোমা তৈরি করে নাশকতার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।গতকাল শনিবার রাত ১০টার দিকে টেকনাফের আদর্শগ্র...