ককটেল শব্দটি শুনলে প্রথমেই মনে হয় রঙিন পানীয়ের গ্লাস, বরফের টুকরা আর ফলের রসের মিশ্রণ। অবশ্য দেশভেদে কোন কোন শব্দ ভিন্ন অর্থ উৎপাদন করতে পারে। যেমন আমাদের দেশে সর্বসাধারণের কাছে ককটেলের মানে হল এক ধরণের বিষ্ফোরক। আবার অর্থনৈতিক শ্রেণীতে সামান্য উপরের দিকে গেলেই একই শব্দের অর্থ দাঁড়ায় এক বিশেষ পানীয়। যুদ্ধের ময়দানে একসময় ককটেল হয়ে উঠেছিল আগুন ছড়ানো অস্ত্র। সেই অস্ত্রের নাম মলোটভ ককটেল। তবে পানীয়ের সঙ্গে এর সম্পর্ক কোথায়? আর একটি সাধারণ কাচের বোতল কীভাবে পরিচিত হলো যুদ্ধাস্ত্র হিসেবে?ককটেল শব্দটির...