Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

টয়লেট থেকে ভাঙা প্রেম, ঠাঁই হলো জাদুঘরে!

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৪১
শেয়ার করুন:
টয়লেট থেকে ভাঙা প্রেম, ঠাঁই হলো জাদুঘরে!

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি

জাদুঘর বলতেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক স্থাপনা, যার অন্দরে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় প্রাচীন ব্যবহৃত জিনিসপত্র কিংবা ইতিহাসের নানা নিদর্শন। কিন্তু পৃথিবীতে এমন কিছু জাদুঘর আছে, যেখানে গেলে প্রচলিত ধারণাই বদলে যাবে।
জেনে নেওয়া যাক এমন কিছু জাদুঘর সম্পর্কে-

ভাঙা প্রেমের স্মৃতির জাদুঘর
প্রেমের সম্পর্ক ভেঙে গেলে পুরোনো উপহার, চিঠি কিংবা ছবি নিয়ে কী করেন মানুষ? কেউ সেগুলো ফেলে দেন, কেউ আবার স্মৃতি হিসেবে রেখে দেন। কিন্তু ক্রোয়েশিয়ার জাগরেব শহরে রয়েছে এমন একটি জাদুঘর, যেখানে মানুষ তাদের ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতিচিহ্ন জমা দেন। নাম ‘মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপস’। এখানে প্রদর্শিত হয় সাবেক প্রেমিক বা প্রেমিকার দেওয়া উপহার, চিঠি, পোশাক, খেলনা এমনকি সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকা একেবারে সাধারণ কিছু জিনিসও। জাদুঘরটির ধারণা দেন শিল্পী ড্রাজেন গ্রুবিশিচ ও ওলিঙ্কা ভিস্তিচ।

মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপস

প্রজনন অঙ্গের জাদুঘর
আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভিকে রয়েছে এমন একটি জাদুঘর, যার সংগ্রহের বিষয়বস্তু শুনলে অনেকেই অবাক হবেন। ‘আইসল্যান্ডিক ফ্যালোলজিক্যাল মিউজিয়াম’ নামের এই জাদুঘরে বিভিন্ন প্রজাতির প্রাণীর পুরুষ প্রজনন অঙ্গ সংরক্ষণ করা হয়েছে। তিমি, সিলসহ নানা স্তন্যপায়ী প্রাণীর নমুনা রয়েছে এখানে। এমনকি মানুষের নমুনাও রয়েছে সংগ্রহে। ১৯৭৪ সালে শিক্ষক সিগুরদুর হিয়ার্তারসন ব্যক্তিগত সংগ্রহ হিসেবে এর যাত্রা শুরু করেন। পরে এটি পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত হয়।

শিক্ষক সিগুরদুর হিয়ার্তারসন ব্যক্তিগত সংগ্রহ হিসেবে এর যাত্রা শুরু করেন

টয়লেটেরও আছে জাদুঘর!
শৌচাগার নিয়ে জাদুঘর হতে পারে, তা হয়তো অনেকের কল্পনাতেও আসবে না। ভারতের নয়াদিল্লিতে রয়েছে ‘সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অব টয়লেটস’। এখানে সংরক্ষিত আছে প্রাচীন শৌচাগার থেকে আধুনিক টয়লেটের বিবর্তনের নানা নিদর্শন। প্রায় পাঁচ হাজার বছরের শৌচব্যবস্থার ইতিহাস তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায়। ১৯৯২ সালে সমাজসংস্কারক বিন্দেশ্বর পাঠক এই জাদুঘর প্রতিষ্ঠা করেন।

ভারতের নয়াদিল্লিতে রয়েছে এই আপাত অদ্ভুত জাদুঘরটি

শরীরের ভেতরে থাকা পরজীবীদের আস্তানা
জাপানের টোকিওতে রয়েছে ‘মেগুরো প্যারাসাইটোলজিক্যাল মিউজিয়াম’। নাম শুনেই বোঝা যায়, এর সংগ্রহের বিষয় পরজীবী। মানুষের শরীরসহ বিভিন্ন প্রাণীর শরীরে বাস করা নানা ধরনের পরজীবী এখানে কাচের পাত্রে সংরক্ষণ করা হয়েছে। জাদুঘরটির সবচেয়ে আলোচিত নিদর্শন প্রায় ৮ দশমিক ৮ মিটার দীর্ঘ একটি ফিতাকৃমি। মাছের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করতে পারে এমন এই পরজীবীটি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত জাদুঘরটিতে পরজীবীদের জীবনচক্র, মানুষের শরীরে তাদের প্রভাব এবং সংক্রমণ থেকে বাঁচার উপায় সম্পর্কেও তথ্য রয়েছে।

সবচেয়ে আলোচিত নিদর্শন প্রায় ৮ দশমিক ৮ মিটার দীর্ঘ একটি ফিতাকৃমি

মৃত্যুকে ঘিরে যত আয়োজন
যুক্তরাষ্ট্রের হলিউডে রয়েছে ‘মিউজিয়াম অব ডেথ’। নামের মতোই এর সংগ্রহের বিষয় মৃত্যু, অন্ত্যেষ্টিক্রিয়া ও অপরাধের ইতিহাস। এখানে রয়েছে কফিন, মানুষের খুলি, মৃতদেহ পরিবহনের ব্যাগ, পুরোনো অন্ত্যেষ্টিক্রিয়ার সরঞ্জাম এবং কুখ্যাত অপরাধীদের সঙ্গে সম্পর্কিত নানা স্মারক।
এমনকি অপরাধস্থলের ছবি, মর্গের নথি ও সিরিয়াল কিলারদের তৈরি শিল্পকর্মও প্রদর্শিত হয়। ১৯৯৫ সালে জাদুঘরটির যাত্রা শুরু হয়। পরে এর আরেকটি শাখা খোলা হয় নিউ অরলিন্সে।

মানুষের জীবনের সাধারণ, ব্যক্তিগত এমনকি অস্বস্তিকর বিষয়ও যে একসময় ইতিহাসের অংশ হয়ে উঠতে পারে, এসব জাদুঘর তারই প্রমাণ।

সূত্র: মিউজিয়ামস ক্রোয়েশিয়া, দি আইসল্যান্ডিক ফ্যালোলজিকাল মিউজিয়াম, সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অব টয়লেট, মেগুরো প্যারাসাইটোলজিকাল মিউজিয়াম, মিউজিয়াম অব ডেথ হলিউড, স্মিথসোনিয়ান ম্যাগাজিন


জাদুঘরঅদ্ভুতঅদ্ভুত সব জাদুঘরবিচিত্রমিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপসআইসল্যান্ডিক ফ্যালোলজিক্যাল মিউজিয়ামসুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অব টয়লেটসমেগুরো প্যারাসাইটোলজিক্যাল মিউজিয়াম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার