জাদুঘর বলতেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক স্থাপনা, যার অন্দরে প্রবেশ করলে দেখতে পাওয়া যায় প্রাচীন ব্যবহৃত জিনিসপত্র কিংবা ইতিহাসের নানা নিদর্শন। কিন্তু পৃথিবীতে এমন কিছু জাদুঘর আছে, যেখানে গেলে প্রচলিত ধারণাই বদলে যাবে। জেনে নেওয়া যাক এমন কিছু জাদুঘর সম্পর্কে- ভাঙা প্রেমের স্মৃতির জাদুঘরপ্রেমের সম্পর্ক ভেঙে গেলে পুরোনো উপহার, চিঠি কিংবা ছবি নিয়ে কী করেন মানুষ? কেউ সেগুলো ফেলে দেন, কেউ আবার স্মৃতি হিসেবে রেখে দেন। কিন্তু ক্রোয়েশিয়ার জাগরেব শহরে রয়েছে এমন একটি জাদুঘর, যেখানে মানুষ তাদের ভেঙে যাওয়া...