উক্তি
যে পরিপূর্ণভাবে বাঁচে সে মৃত্যুর জন্যও প্রস্তুত
বিচিত্রা ডেস্ক

উক্তিটি প্রচলিত মার্কিন লেখক মার্ক টোয়েনের হিসেবে। তার জনপ্রিয় বই ‘দ্য অ্যাডভেঞ্চারস অব টম সয়্যার’ ও ‘অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন’ আজও পাঠকপ্রিয়। টোয়েনের এই কথাটি মনে করিয়ে দেয়, যে মানুষ মন খুলে বাঁচে, স্বপ্ন দেখে, এবং প্রতিটি মুহূর্তকে আপন করে নেয়, তার কাছে মৃত্যু নিয়ে আতঙ্কের চেয়ে জীবনের আনন্দ অনেক বড়।



