দাঁত সংগ্রহ রুশ সম্রাটের
চিচিত্রা ডেস্ক

জার পিটার দ্য গ্রেট। প্রথম রুশ সম্রাট
জার পিটার দ্য গ্রেট। প্রথম রুশ সম্রাট। অদ্ভুত এক শখ ছিল তার— দাঁত তোলা! নিজের, বন্ধুদের ও তার সভাসদ-দরবারিদের দাঁত নিজেই তুলে ফেলতেন।
আবার খুব যত্ন করে জমিয়ে রাখতেন সেই দাঁতগুলো। এক হাজারেরও বেশি সেই দাঁত ও তার ব্যবহৃত যন্ত্রপাতি আজও রয়েছে সেন্ট পিটার্সবার্গের কুনস্টকামেরা জাদুঘরে। প্রতিদিনই শত শত দর্শনার্থীর ভিড় জমে সেখানে।




